লোড হচ্ছে...
পারস্য উপসাগরীয় উপকূলে রহস্যজনক বিস্ফোরণের মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ও পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে কাতারের মধ্যস্থতায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পর্দার অন্তরালে তৎপরতা চালাচ্ছেন।
৮ দিন আগে

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর এ দেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়নি; একদলীয় শাসনের কারণে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং জাতির মধ্যে ধূমায়িত ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই সঙ্কটময় মুহূর্তে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে সিপাহি-জনতা বন্দীদশা থেকে মুক্ত করে এনে জিয়াউর রহমানের ওপর দেশের নেতৃত্বের ভার তুলে দিয়েছিল।
৮ দিন আগে

‘এখন যারা নবীন রাজনৈতিতে এসেছেন, তারা বলছেন চব্বিশ আমাদের। চব্বিশ আমাদের আমাদের করতে থাকলে, চব্বিশ কারো থাকবে না। জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন।’
৮ দিন আগে

সর্বোচ্চ নেতা চাইলে পরমাণু নীতি পরিবর্তন করা হবে : আইআরজিসি
৮ দিন আগে

ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় সামরিক কর্মকর্তা ও কূটনীতিক পাঠাচ্ছে রাশিয়া
৮ দিন আগে

উত্তেজনা প্রশমনে ৪৮ ঘণ্টায় ১২ পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি : আরাগচি
৮ দিন আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা সৈয়দ। ২৭ বছর বয়সী এই রাজনীতিক ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট আসনে জয়ী হয়ে হারিয়েছেন রিপাবলিকান দলের...
৮ দিন আগে

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলে নগদ ২ কোটি ডলার পুরস্কার মিলবে : যুক্তরাষ্ট্র
৮ দিন আগে

শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ দিন আগে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে তা ধ্বংস করেছে।
৮ দিন আগে

কিউবার সাথে সম্পর্ক থাকার অজুহাতে চীনা দু’টি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে চীন। একইসাথে ওয়াশিংটনকে অবিলম্বে তার ‘ভুল নীতি’ সংশোধনের আহ্বান জানিয়েছে বেইজিং।
৮ দিন আগে

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার সময়ের তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন আরো শক্তিশালী ও অধিক উদ্দীপিত বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র।
৮ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তি দেন যে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে সংঘাত এখন নবম মাসে গড়িয়েছে, তাকে ‘যুদ্ধ’ বলা যায় না; কারণ গত কয়েক মাসে এতে ‘কেউ আহতই হয়নি’। তিনি বলেন, ‘আমরা হয়তো কেবল একটি দখলদার শক্তি। আমরা দখলদার হতে পারি।’
৯ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের কঠোরতম অভ্যন্তরীণ নীতিগুলোর অন্যতম রূপকার মিলার এখন হোয়াইট হাউজ পরিচালনার দায়িত্বে থাকবেন। এই সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পরপরই এই রদবদল ঘটল।
৯ দিন আগে

চলমান যুদ্ধ নিয়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার ত্রিপক্ষীয় আলোচনার পরবর্তী পর্ব আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হতে যাচ্ছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৯ দিন আগে

আল-সাইয়িদ বলেন, ’জেডি, হাবিবি [আরবি ভালোবাসার ডাক], বিধাতা কী দারুণ পরিহাস তৈরি করেছেন যে, আগামী জানুয়ারিতে সংবিধানে বাধ্য হয়ে তোমাকেই আমাকে সিনেটর হিসেবে শপথ পাঠ করাতে হবে!’
৯ দিন আগে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশু পর্নোগ্রাফি ও যৌন নির্যাতন-সংক্রান্ত উপকরণ রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল।
৯ দিন আগে

‘যুক্তরাষ্ট্র আমাদের দেয়া সাতটি শর্ত বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা হরমুজ প্রণালী খুলব না কিংবা কোনো আলোচনায় বসব না।’
৯ দিন আগে

‘ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন, দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তাঁবেদারি অপশাসন, দুর্নীতি, নৈরাজ্য ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পায়। সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়। স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বন্দিদশা থেকে মুক্ত হন। জনগণের অকুণ্ঠ সমর্থনে তার ওপর রাষ্ট্র পরিচালনা ও জাতীয় সঙ্কট উত্তরণের গুরুদায়িত্ব অর্পিত হয়। জাতির এই ক্রান্তিকালে তার ভূমিকা ছিল ত্রাতার।’
৯ দিন আগে

‘ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বিপুল সমর্থন পেয়েছে। কল্যাণমুখী সংগঠন হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। আমি জামায়াতে ইসলামীকে জড়িয়ে তার দেয়া অসত্য বক্তব্য এবং বিষোদ্গারের নিন্দা ও প্রতিবাদ জানাই।’
৯ দিন আগে


