
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জ্যঁ-নোয়েল বারো-র সাথে এক বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
দুই মন্ত্রী কার্যকর বহুপক্ষীয়তাবাদকে এগিয়ে নিতে এবং বিভিন্ন সঙ্ঘাত ও সঙ্কট নিরসনে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এছাড়া এ উদ্যোগে আরো অগ্রগতি অর্জনের লক্ষ্যে সাধারণ পরিষদের ভেতরে তাদের প্রচেষ্টা সমন্বয় করার বিষয়েও তারা আলোচনা করেন।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করার বিষয়ে উভয় মন্ত্রী তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পাশাপাশি তারা বাণিজ্য ও অর্থনীতি, সংস্কৃতি, একাডেমিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









