লোড হচ্ছে...
‘এই কষ্ট লাঘব করার মতো কোনো শব্দ নেই, এই গভীর শোক কমানোরও কোনো উপায় নেই। আমাদের চিন্তা ও সমবেদনা তার পরিবার, ঘনিষ্ঠজন এবং তেনেরিফ সমর্থকদের প্রতি, যারা আজ এই ভয়াবহ সংবাদে শোকাহত।’
১১ দিন আগে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদকবিরোধী লিফলেট এবং শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়।
১১ দিন আগে

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে পাকিস্তানের ফয়সালাবাদে গত ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ‘কন্টিনেন্টাল হ্যান্ডবল রেফারিজ কোর্স’-এ সফলভাবে অংশগ্রহণের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের (বিএইচএফ) এই দুই রেফারি।
১১ দিন আগে

সৌদি আরবে ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান কাপ, কিন্তু হাউছিদের সাম্প্রতিক হামলার পর তা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা করেছে...
১১ দিন আগে

পরিসংখ্যান অনুযায়ী, ধলপুর সিটি পল্লী এলাকায় ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৩৫টি মাদক মামলা ও তিনটি পুলিশ আক্রমণের মামলা করা হয়েছে। এছাড়া ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
১১ দিন আগে

সিআইডি জানায়, রোববার (৪ অক্টোবর) চীন থেকে আমদানি করা মাইক্রোফোন, মাইক্রোফোন স্ট্যান্ড, টেলিপ্রম্পটার, সফট বক্স, মোবাইল ফোন হোল্ডারসহ মোট ১ হাজার ২৬০ কার্টুন ইলেকট্রনিক্স সামগ্রী চট্টগ্রাম বন্দর থেকে তিনটি কাভার্ডভ্যানে ঢাকায় মেসার্স আবেদিন এন্টারপ্রাইজের উদ্দেশে পাঠানো হয়।
১১ দিন আগে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) পর্যন্ত বিশ্বের ১৯৩টি দেশ থেকে প্রায় ২৮ লাখ স্বতন্ত্র সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। সব মিলিয়ে আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৬৭টি। ইতোমধ্যে তিন কোটির বেশি ম্যাচভিত্তিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।
১১ দিন আগে

ফাইনালে সেই হারের জবাব দেন ফখর জামান। ১১ চার ও ৬ ছক্কায় ৯৯ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ফাইনাল তো বটেই, যেকোনো ওয়ানডে নকআউট ম্যাচে এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
১১ দিন আগে

মাসের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলনে ৪ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বন্ধ থাকে। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন চালক।
১২ দিন আগে

একটি ওয়াই-১২ পরিবহন বিমান ও একটি যুদ্ধবিমান লোইকাওয়ের ওই স্কুলে ২০টিরও বেশি বোমা ফেলেছে। যেখানে ছোট ছোট শিশুরা পড়াশোনা করছে, এমন একটি স্কুলকে লক্ষ্যবস্তু করা এবং সেখানে বারবার বোমা হামলা চালানো যুদ্ধাপরাধের শামিল।
১২ দিন আগে

প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রয় অনিয়ম নিয়ে ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি। দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তিতে কঠোর পদক্ষেপের নির্দেশ।
১২ দিন আগে

সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
১২ দিন আগে

‘ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। সেগুলো দখলমুক্ত করতে সিটি করপোরেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেয়া হচ্ছে।’
১২ দিন আগে

বিএসআরআই) ২০২৬-২০২৮ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে অধ্যাপক ডা: সৈয়দ আওসাফ আলী ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।
১২ দিন আগে

২০২৬ সালের ১ নভেম্বর দেশে ২২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা ২০২৫ সালের একই দিনে আসা ৪৩ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
১২ দিন আগে

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ সোমবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নিয়মিত তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বিশ্রাম...
১২ দিন আগে

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটি এ সুপারিশ করেছে।
১২ দিন আগে

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে উজবেকিস্তানে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। প্রতিযোগিতায় ক্লাবটির আগের ম্যাচটি স্থগিত হওয়ার...
১২ দিন আগে

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সকালে সিরাজদিখান থানার লতব্দী ইউনিয়নের গয়াতলা মসজিদ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি চায়ের দোকানে বসে থাকা তিনজনের ওপর হলুদ রঙের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই দুই বৃদ্ধের মৃত্যু হয়।
১২ দিন আগে

পঞ্চম ও শেষ ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে নামিবিয়া। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতলো নামিবিয়া। দ্বিতীয় ওয়ানডে সিরিজেই জয়ের দেখা পেল নামিবিয়া।
১২ দিন আগে


