রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারীকে পকেটমার সন্দেহে আটক করা হয়েছে
রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারীকে পকেটমার সন্দেহে আটক করা হয়েছে। সংগৃহীত
ads

রাজশাহীতে ইসলামী বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের তৎপরতা ঠেকাতে অভিযান চালিয়ে ৬৫ নারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরের আগে ও পরে মাহফিলস্থল ঐতিহাসিক মাদরাসা মাঠ এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করেন।

আরো পড়ুন : আমিও হাসিনাকে ছেড়ে দেব না : কঠিন হুমকি মহিলা লীগ নেত্রীর

আরএমপির মুখপাত্র ও ডিবির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। তারা মাহফিলে আসা মানুষের পকেটমারের উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিলেন বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বিকেলেই তাদের আদালতে নেয়ার কথা রয়েছে।

শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়। এতে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে ড. মিজানুর রহমান আজহারীর।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

আয়োজকদের প্রত্যাশা, এ মাহফিলে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হবে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।