
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার নুরুল হাসান ওরফে সুভাষ চন্দ্র মোহন (৫৫) নামের এক কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী আমিনুল ইসলাম জানান, গত ১৫ নভেম্বর নুরুল হাসান ওরফে সুভাষ চন্দ্র (মোহন) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পরেন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মেডিসিন বিভাগে ভর্তি দেন।
তিনি আরো জানান, নুরুল হাসান কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদী নম্বর ২৭৭/এ। তিনি বগুড়া সদরের ফুলবাড়ী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের সন্তান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটে উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









