
সিলেটে হামে ফের তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন পাঁচজন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৬৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫০ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী এক বছর দুই মাস বয়সী মুনতাহা জান্নাত ফারিহা সুনামগঞ্জের ছাতক, নয় মাস বয়সী বর্ষণ সুনামগঞ্জের দোয়ারাবাজার এবং এক বছর বয়সী প্রিয়নশী দাস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮৪০ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৬৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯২৬ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, পার্কভিউ মেডিক্যালে সাত, ওয়েসিস হাসপাতালে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নয়জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৫০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭, পার্কভিউ মেডিক্যালে ২৫, নর্থ ইস্ট মেডিক্যালে ১৫, মাউন্ট এডোরা হাসপাতালে পাঁচ, ওয়েসিস হসপিটালে এক, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৬ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৯৭, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ১০১, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে কারও মৃত্যু না হলেও এক শিশুর মৃত্যু হয়। এই সময়ে ১০ জন নতুন শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৭৫ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









