
যশোরের চৌগাছায় বিলে মাছ ধরতে গিয়ে সাপের দংশনে মফিজুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর নিশ্চিত করেন চৌগাছা থানার ওসি মেহেদী হাসান।
মৃত মফিজুর রহমান ওই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে বিলে মাছ ধরতে যান কৃষক মফিজুর। এ সময় পানির মধ্যে থাকা অবস্থায় হঠাৎ তার পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। পরে পানি থেকে উঠে পায়ে সাপের দংশনের চিহ্ন দেখতে পান।
এরপর তাকে দ্রুত চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









