লোড হচ্ছে...
বৃহস্পতিবার দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
২৫ দিন আগে

এই পুনরুদ্ধারের প্রধান চালক উৎপাদনশিল্প। চতুর্থ প্রান্তিকে উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি ৮.৬৬ শতাংশে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৩.২৮ শতাংশ। কিন্তু শিল্পের অন্যান্য উপখাতের তথ্য দেখায়, সবখানে সমান উন্নতি হয়নি।
২৫ দিন আগে

নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়নও দুই প্রধানমন্ত্রীর আলোচনায় স্থান পাবে। দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, জ্বালানি সঙ্কট মোকাবেলায় সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবে। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতা কাঠামো, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরো এগিয়ে নেয়াই এ সফরের লক্ষ্য।
২৫ দিন আগে

এলডিসি উত্তরণের পর মেধাস্বত্বের সুরক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বিদেশী কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগে এগিয়েও আসতে পারে। বাড়তে পারে যৌথ উদ্যোগে ওষুধ উৎপাদন; প্রযুক্তি হস্তান্তর ও গবেষণাগার স্থাপন হতে পারে বাংলাদেশে যদি আগ্রহী উদ্যোক্তা থাকে। এতে করে উন্নত উৎপাদন প্রযুক্তি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে যৌথভাবে ওষুধ বাজারজাত করাও সম্ভব হবে। তবে এটাও ঠিক বিদেশী বিনিয়োগ বাড়বে, এমন নিশ্চয়তা এখনি দেয়া সম্ভব নয়। এটা নির্ভর করবে বৈশি^ক অর্থনৈতিক অবস্থার ওপর। যেমন- বর্তমানে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শেষ হচ্ছে না, এটা বিশ^ অর্থনীতিকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এর ওপরই নির্ভর করবে বিদেশী বিনিয়োগ।
২৫ দিন আগে

‘আমাদের প্রতিটি কাজ যেন আখিরাতে জান্নাত লাভের উপযোগী হয়, সেই চেষ্টা জোরদার করতে হবে। সকল কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও এখলাসের সাথে।’
২৫ দিন আগে

‘সংগঠনের দায়িত্ব পাওয়া কোনো পদমর্যাদার বিষয় নয়; বরং এটি একটি আমানত। এই দায়িত্ব পালনে ব্যক্তিগত স্বার্থ, আরাম-আয়েশ ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে নিজের কাজের হিসাব দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।’
২৫ দিন আগে

জামায়াতের গঠনতন্ত্রের আলোকে প্রতি দুই বছর পর পর জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭-২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমির নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে দুপুর ২টা থেকে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে।
২৫ দিন আগে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট চলবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
২৫ দিন আগে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাবেন।
২৫ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একইসাথে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
২৫ দিন আগে

এ সময় হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে তারা আন্দোলন ও লংমার্চ করছেন।
২৫ দিন আগে

ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান।
২৫ দিন আগে

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘নির্বাচনে সরকারি দল জিতবে না হারবে, বিরোধীদল জিতবে না হারবে সেটা বড় কথা নয়। আমরা মনে করি এখানে গণতান্ত্রিক ধারার বিজয় হওয়া দরকার।’
২৫ দিন আগে

জনগণ আমাদের বলে, ভোট আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা তা রক্ষা করতে পারলেন না
২৫ দিন আগে

‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় দ্রুততার সাথে তার লাশ দেশে আনা হয়েছে। নিহতের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে। তার দুটি সন্তান রয়েছে।’
২৬ দিন আগে

এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পানিসঙ্কটাপন্ন দেশগুলোর কাছে পানি শোধন ও সরবরাহের প্রযুক্তি বিক্রিতে বড় শক্তি হয়ে উঠছে চীন।
২৬ দিন আগে

প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলতি মাসে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে প্রচারিত হতে যাওয়া যৌথ ঘোষণায় এই প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি উল্লেখ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
২৬ দিন আগে

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমাদের জীবন শহীদ ওসমান হাদীর মৃত্যুর বদলা নেয়ার জন্য উৎসর্গ করে দিলাম। এ বদলা না নিয়ে আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না।’
২৬ দিন আগে

গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
২৬ দিন আগে

‘টুর্নামেন্ট নিয়ে আমি খুবই আনন্দিত। আমাদের কাজ চালিয়ে যেতে হবে, তবে দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার সঠিক পথেই আমরা এগোচ্ছি।’
২৬ দিন আগে


