লোড হচ্ছে...
ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটের বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। ফ্লাইটটির সংশোধিত সময়সূচি বুধবার দুপুরের মধ্যে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
১৪ দিন আগে

‘এ পর্যন্ত দুইজন বাংলাদেশী নিহত হয়েছেন। আর ২৪ জনের বেশি বাংলাদেশী রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।’
১৪ দিন আগে

সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। অনিয়মিত অভিবাসন রোধ ও অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং অ্যাজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।’
১৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে মানবপাচার রোধে এবং অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষায় বাংলাদেশ ইইউর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
১৪ দিন আগে

সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
১৪ দিন আগে

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৪ দিন আগে

রোববার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। প্রথম ইনিংসে পাওয়া ১০৬ রানের লিড মিলিয়ে আফগানিস্তানের চেয়ে ৩২৯ রানে এগিয়ে আছে দল। ক্রিজে লিটন দাস ৫ ও মেহেদী মিরাজ ০ রানে অপরাজিত আছেন।
১৪ দিন আগে

রোববার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন রনি তালুকদার। ২৫ বলে চারটি চার ও দু’টি ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
১৪ দিন আগে

রোববার (১১ অক্টোবর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ দিন আগে

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে বল হাতে দুর্দান্ত দিন কাটিয়েছেন হাসান মাহমুদ। হ্যাটট্রিকসহ নিয়েছেন পাঁচ উইকেট। নিয়ন্ত্রিত লাইন-লেংথ, নতুন বলে কার্যকর সুইং আর ধারাবাহিক বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
১৫ দিন আগে

৬ অক্টোবর রাতে কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন ফয়সাল। এ সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণকাজে ব্যবহৃত একটি ব্লক তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
১৫ দিন আগে

ফয়সালের স্ত্রী কোহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এখন সন্তানদের নিয়ে কীভাবে চলব, তা বুঝতে পারছি না।’
১৫ দিন আগে

এই কাঠামোর আওতায় উভয় দেশ প্রতারণামূলক কৌশলে অভিবাসীদের শোষণকারী অপরাধী চক্রগুলোকে শনাক্ত ও মোকাবেলা করতে তথ্য বিনিময় এবং কার্যকরী সমন্বয় বৃদ্ধি করবে।
১৫ দিন আগে

শোষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও দুঃশাসনের হাত থেকে মুক্তি পেতে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লি) আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ১১ দল মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
১৫ দিন আগে

মামুনুল হক বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করা হলে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার পথ সুগম হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কোনো ব্যক্তি বা দলের অনুগত না রেখে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালনা করতে হবে।
১৫ দিন আগে

জাতীয় পর্যায়ে ১৮টি দিবস ও উৎসব, ঐতিহ্যগত ও সামাজিক গুরুত্বসম্পন্ন ৩৯টি দিবস এবং বিশেষ খাতের প্রতীকী ৩৫টি দিবস পালনের নির্দেশনা দেয়া হয়েছে।
১৫ দিন আগে

রোববার রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
১৫ দিন আগে

গুরুতর আহত চারজন বাংলাদেশী সৌদি আরবের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
১৫ দিন আগে

সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।
১৫ দিন আগে

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল আঙিনায় মশক নিধন স্প্রে করা হয়। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করা হয়।
১৫ দিন আগে


