লোড হচ্ছে...
আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ। জাটকা বড় হওয়ার সুযোগ না পেলে এবং মা ইলিশ ডিম ছাড়ার আগেই ধরা পড়লে নতুন প্রজন্ম আসবে কোথা থেকে? গত চার-পাঁচ বছর ধরে পরিস্থিতির অবনতি হচ্ছে। আমার গবেষণায় দেখা গেছে, এক বছর বা তার বেশি, বিশেষ করে প্রায় দুই বছর বয়সী ইলিশের ডিম দেয়ার সক্ষমতা বেশি। এসব ডিম থেকে জন্ম নেয়া বাচ্চার বেঁচে থাকার হারও বেশি।
১৭ দিন আগে

একটি শিক্ষা কমিশনের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়ন করা। একই সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা আনা, শিক্ষকসঙ্কট নিরসন, শিক্ষা বাজেট বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত বৈষম্য দূর করার বিষয়ে সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে হবে। বিশেষ করে শহর ও গ্রামের শিক্ষার মানের পার্থক্য, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার বৈষম্য এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ চিহ্নিত করা জরুরি।
১৮ দিন আগে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নেতৃত্বে বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকারদের নিয়োগ ব্যাংকিং খাত সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে কেবল ব্যক্তির পরিবর্তন দিয়ে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণ, দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সুশাসনের ঘাটতি দূর করা সম্ভব নয়।
২৫ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমাতে সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
২৭ দিন আগে

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের শ্রমবাজারে টিকে থাকতে ডিজিটাল সাক্ষরতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, কারিগরি জ্ঞান এবং নতুন দক্ষতা শেখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শুধু উচ্চশিক্ষার সনদ নয়, বাস্তব কাজের উপযোগী দক্ষতাই চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
১৬ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনের আল-আকসা অভিযানের তিন বছর পূর্তিতে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঐতিহাসিক অভিযান ছিল এমন এক মোড় পরিবর্তন, যা ইসরাইলের ভাগ্য চিরদিনের জন্য নির্ধারণ করে দিয়েছে।
৭ অক্টোবর, ২০২৬

তিতাস গ্যাস জানায়, আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১ অক্টোবর, ২০২৬

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ৩টার দিকে প্রাথমিক শিক্ষা পরিবারের আমতলী ক্লাস্টারের উদ্যোগে উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা বাজার হতে আমবাড়ী বাজার পর্যন্ত প্রায় চার হাজার তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি বলেন, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, ফিলিস্তিন, রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, কর্মসংস্থান, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেছেন।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

‘সমাজ পরিবর্তনের সাথে জনগণকে পরিবর্তন হতে হবে। নাহলে প্রযুক্তি-বিজ্ঞান এগিয়ে গেলেও উন্নয়ন সম্ভব হবে না’
১৫ সেপ্টেম্বর, ২০২৬


