দিনাজপুরে তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম
তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম। নয়া দিগন্ত

দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে এবং রাস্তার সৌন্দর্য বর্ধনে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আয়োজনে ছিলেন প্রাথমিক শিক্ষা পরিবার।

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ৩টার দিকে প্রাথমিক শিক্ষা পরিবারের আমতলী ক্লাস্টারের উদ্যোগে উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা বাজার হতে আমবাড়ী বাজার পর্যন্ত প্রায় চার হাজার তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহাতুজ জোহরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ, সহকারী শিক্ষা অফিসার মনজুরুল ইসলাম ও মনজিলা হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।