লোড হচ্ছে...
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন সাখাওয়াত হোসেন। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সঙ্কটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে কঠোর বার্তা দেন।
১ দিন আগে

সাখাওয়াত হোসেন বলেন, ‘মুরাদনগর হাসপাতালের চিকিৎসাসেবার মান আগের তুলনায় ভালো মনে হয়েছে। তবে কিছু অনিয়মের বিষয় নজরে এসেছে, সেগুলো নিয়ে চিকিৎসকদের সতর্ক করা হয়েছে।’
৭ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
৮ দিন আগে

হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী ময়লার ভাগাড়ে পড়ে থাকার ঘটনায় উদ্বেগ জানিয়ে মন্ত্রী দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। এসব সামগ্রী কীভাবে সেখানে গেল, এর পেছনে কারো দায়িত্বে অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
১০ দিন আগে

সফরসূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শনের পর সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
১৩ দিন আগে

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় তানভীর পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে অন্যদের পেছনে ফেলে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।
১৪ দিন আগে

ঙ্গলবার (২০ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার ত্রিনয়নী শিববাড়ী মন্দিরের দুর্গাপূজা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৪ দিন আগে

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত দুইটি পথসভায় বক্তব্য দেবেন তিনি।
১৫ দিন আগে

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আপনারা উৎসবমুখরভাবে পূজা উদযাপন করছেন। এ পূজা যত দিন এভাবে উৎসবমুখরভাবে উদযাপিত হবে, তত দিন আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে। এ ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে এ দেশে আমরা ভাই ভাই মিলে যে যার ধর্ম উদযাপন করব।’
১৫ দিন আগে

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি সপরিবারে পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উৎসবে অংশগ্রহণকারীদের সাথে কথা বলেন।
১৫ দিন আগে

সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে নগরীকে পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কেউ নিশ্চয়ই চান না তার সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বড় হোক। সন্তান শুধু নিজের বাসার আশপাশে থাকে না; স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তাই শুধু নিজের এলাকা নয়, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।’
১৬ দিন আগে

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জামদানী পল্লী ঘুরে জামদানী শিল্পীতের হাতের বুনতে তৈরি জামদানী শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
১৬ দিন আগে

রোববার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করে তিনি চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়টি পর্যবেক্ষণ করেন।
১৭ দিন আগে

নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে ড. আবদুল মঈন খান বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাও সবার দায়িত্ব।
১৭ দিন আগে

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
১৮ দিন আগে

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে ধান গবেষণায় বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশেও ধান গবেষণায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। একইসাথে সরকারের পক্ষ থেকে গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।’
২০ দিন আগে

বগুড়া বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবে এ পরিদর্শনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছ।
২১ দিন আগে

মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদ-পরবর্তী পরিবেশ, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সরেজমিনে দেখতে এই পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক।
২৯ দিন আগে

বিশ্বকাপের ম্যাচ আয়োজনের উপযোগিতা যাচাই করতেই আইসিসির প্রতিনিধি দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে। মাঠের খেলার উপযোগিতা, গ্যালারি, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা, বিভিন্ন অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থাসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন তারা।
৩ অক্টোবর, ২০২৬

ভূমি অধিগ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ-সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বেশির ভাগ নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৩০ সেপ্টেম্বর, ২০২৬


