দীঘিনালায় বিজিবি অধিনায়কের পূজা মণ্ডপ পরিদর্শন 
বিজিবির বাবুছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ সপরিবারে পূজামণ্ডপ পরিদর্শনে যান। নয়া দিগন্ত

দীঘিনালায় দুর্গাপূজা উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি সপরিবারে পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উৎসবে অংশগ্রহণকারীদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে পূজামণ্ডপে এসেছি। সব ধর্মের মানুষ মিলেমিশে আনন্দের সাথে উৎসব পালন করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়েনি।’

তিনি বলেন, ‘পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন, যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সবাই উৎসব উদযাপন করতে পারেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।’