লোড হচ্ছে...
শাকিল হত্যা মামলায় অধিক তদন্তের জন্য মিন্টুকে দ্বিতীয় দফায় আদালতের অনুমতিতে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে নুরুজ্জামান মিন্টুকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।
২৩ দিন আগে

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে কৃষি ও কৃষকের অবদান অপরিসীম। কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে কৃষকের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দেয়া, উৎপাদন ব্যয় হ্রাস, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা বিকাশের কোনো বিকল্প নেই।
২৩ দিন আগে

‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন দেখার, প্রতিভা বিকাশের এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। যেখানে খেলাধুলা হবে সুস্থ জীবনধারা, শৃঙ্খলা, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি।’
২৩ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৬ মামলার চার্জশিট ও ওয়ারেন্টভুক্ত আসামি মো: মিজানুর মালিথা ওরফে লিজু মালিথাকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।
২৩ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হওয়া আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৩ দিন আগে

কক্সবাজারের চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের বিশেষ অভিযানে নয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
২৩ দিন আগে

প্রধানমন্ত্রীর মোংলায় দু’টি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হয়রত খান জাহান আলী রহ: মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি শেষ করে সড়ক পথে প্রধানমন্ত্রী খুলনা যাবেন।
২৩ দিন আগে

আজ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসাথে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।
২৩ দিন আগে

২০২০ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় ইমন বাইরে থাকার সুযোগে সিনথী পরিকল্পিতভাবে সাইফকে ওড়না দিয়ে হাত-পা ও নাক-মুখ বেঁধে শ্বাসরোধ করে এবং পরে পানি ভরা বালতিতে মাথা ডুবিয়ে হত্যা করেন।
২৩ দিন আগে

‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, সেটিকে আমি হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তাকে তেল মারছি। কিন্তু আমি বলব, এটি একটি শাশ্বত বাণী।’
২৩ দিন আগে

রাষ্ট্রপতি ১৯৭৭ ও ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চীন সফরের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, ঐতিহাসিক সফরগুলো দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল।
২৩ দিন আগে

পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে রাখেন। মামলার বিচার শেষে ২০১৩ সালের ১৯ মে আদালত আবু মোকারমকে মৃত্যুদণ্ড দেন।
২৩ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১৬৯ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গোয়েন্দা বিভাগে ২৪ জন এবং এসআরইউ একজনকে গ্রেফতার করেছে।
২৩ দিন আগে

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, ভোর রাতের কোনো এক সময় কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রোমান। পরে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে দুপুর ২টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৩ দিন আগে

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘জ্ঞান অর্জনের পরিধি বাড়াতে হবে। শুধু পাঠ্যবই পড়লেই জ্ঞান অর্জন সম্পূর্ণ হয় না। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই পড়তে হবে। পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জানতে হবে।’
২৩ দিন আগে

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ দিন আগে

তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের সময়। দীর্ঘদিন ধরে দুই দেশের জনগণের হৃদয়ে এ সম্পর্কের বিশেষ স্থান রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা এগিয়ে নেয়া এখন তাদের দায়িত্ব।
২৩ দিন আগে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, এনটিএমসি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদর দফতরসমূহে মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবারের আয়োজন করা হবে।
২৩ দিন আগে

সুপারি গাছের চারা রোপনের জেরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
২৩ দিন আগে

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার করেছে পুলিশ।
২৩ দিন আগে


