সুপারি গাছ, চারা রোপন, কুপিয়ে হত্যা, অভিযাগ, গ্রেফতার, নড়াইল জেলা হাসপাতাল
গাছের চারা রোপনের জেরে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে । নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপনের জেরে হাসানুর শেখ (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। অভিযুক্ত মামুন শেখ তার আপন চাচাতো ভাই।

হাসানুরের পরিবার জানায়, গত মঙ্গলবার বাড়ির পাশে হাসানুরসহ তার পরিবারের সদস্যরা সুপারির চারা রোপন করেন। বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় সাহেরাকে মামুনসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তার ছেলে হাসিবুল এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুনসহ তার পরিবারের সদস্যরা তাদের ভেলা দিয়ে কুপিয়ে আহত করেন।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।