লোড হচ্ছে...
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
২০ এপ্রিল, ২০২৬
রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর প্রভাব বিস্তারের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৬ এপ্রিল, ২০২৬
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়াল উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন।
১০ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিছলে তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে এই ঝড়ের কারণে গাছ ভেঙে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত মকলেছুর রহমান (৬৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
৮ এপ্রিল, ২০২৬
ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি গোলরক্ষক জানলুইজি বুফন জাতীয় দলের 'হেড অফ ডেলিগেশন' (দলীয় প্রধান প্রতিনিধি) পদ থেকে পদত্যাগ করেছেন। তার এই আকস্মিক বিদায়ে ফুটবল বিশ্বে অস্থিরতা তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে, সাবেক সতীর্থ জেন্নারো গাত্তুসোও হয়তো একই পথ অনুসরণ করতে যাচ্ছেন। খেলোয়াড়ি জীবন শেষে বুফন দলের অভিভাবক হিসেবে ড্রেসিংরুম ও ফেডারেশনের মধ্যে সমন্বয়কের কাজ করতেন। তার চলে যাওয়া দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় ধাক্কা।
৩ এপ্রিল, ২০২৬
কালবৈশাখী বা মৌসুমি ঝড়ের সময় আমরা সাধারণত বিদ্যুৎ, গাছপালা বা বাইরে নিরাপত্তা নিয়েই বেশি চিন্তা করি। কিন্তু ঘরের ভেতরের ইন্টারনেট সংযোগ বিশেষ করে ওয়াইফাই রাউটার নিয়ে সচেতনতা তুলনামূলক কম। অথচ এই সময় রাউটার চালু রাখা নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ, তা জানা জরুরি। ঝড়ের সময় মূলত তিন ধরনের ঝুঁকি তৈরি হয়। বজ্রপাত, বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা এবং হঠাৎ পাওয়ার সার্জ। এই সার্জ শুধু বিদ্যুতের লাইন দিয়েই নয়, ব্রডব্যান্ড বা ফাইবার কেবলের মাধ্যমেও ঘরে প্রবেশ করতে পারে। ফলে রাউটার, মডেম, এমনকি সংযুক্ত ডিভাইসও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
৩ এপ্রিল, ২০২৬
চলতি এপ্রিল মাসজুড়ে দেশে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ও আঘাত হানার শঙ্কা রয়েছে।
৩ এপ্রিল, ২০২৬
দেশের চার অঞ্চলে ঘণ্টায় ৬০–৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ এপ্রিল, ২০২৬
পঞ্চগড় সদর উপজেলা-এ আকস্মিক ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৮মার্চ) দিবাগত রাত ১টার দিকে সদর...
২৮ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২৭ মার্চ, ২০২৬
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২৪ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
১৬ মার্চ, ২০২৬
সত্য। অসত্যের বিপরীত শব্দ নয় শুধু, স্বীকৃত-অস্বীকৃত বাস্তবতার সমার্থক।
২১ ফেব্রুয়ারি, ২০২৬
ধারাবাহিক ঝড়ের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বুধবারও দক্ষিণ ক্যালিফোর্নিয়া বা ‘সাউথল্যান্ড’ জুড়ে ঝড়ের তাণ্ডব অব্যাহত ছিল। এতে মহাসড়কে দুর্ঘটনা, গাছ উপড়ে পড়া এবং দাবানলে ক্ষতিগ্রস্ত পাহাড়ি এলাকাগুলোতে বন্যা ও মাটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৯ ফেব্রুয়ারি, ২০২৬
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গেজানি’র আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কারের প্রধান বন্দরনগরী তুয়ামাসিনা। ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের ঝড়ে অন্তত ৩১ জনের প্রাণহানি হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর, অন্ধকারে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। চলতি বছর দ্বিতীয় ঘূর্ণিঝড়ের এই আঘাতে নতুন করে গভীর সংকটে পড়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম এই দ্বীপরাষ্ট্রটি।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
সপ্তাহজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ শীতকালীন ঝড়ের (Winter Storm) তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ১৪টি অঙ্গরাজ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রা, ভারী তুষারপাত এবং বরফঝড়ের কারণে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং রাস্তাঘাট চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় জরুরি উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
২৭ জানুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এক ভয়াবহ শীতকালীন ঝড়। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই ঝড়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ ঘরবাড়ি। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) বর্তমান পরিস্থিতিকে "জীবনের জন্য ঝুঁকিপূর্ণ" বলে অভিহিত করেছে। ঝড়ের কারণে দেশজুড়ে অসংখ্য স্কুল ও রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।
২৬ জানুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রে ভয়াবহ এক শীতকালীন ঝড়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। মার্কিন আবহাওয়া বিভাগ (NWS) জানিয়েছে, রকি মাউন্টেন থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৮ কোটি মানুষ—যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি—তুষারপাত, শিলাবৃষ্টি এবং বরফশীতল বৃষ্টির ঝুঁকিতে রয়েছেন। শনিবার রাতে এক সতর্কবার্তায় মানুষকে আসন্ন হাড়কাঁপানো ঠান্ডার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
২৫ জানুয়ারি, ২০২৬

