
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আর কোনো আশঙ্কা না থাকায় এ নির্দেশ দেয়া হয়েছে।
তবে উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল (রোববার) সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আর কোনো আশঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় সতর্ক সঙ্কেত নামিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, শুক্রবার ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









