
ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওড়িশায় গোপালপুরের কাছাকাছি উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া আগামী তিন ঘণ্টা ধরে চলবে।
ঘূর্ণিঝড়ের জন্য তিন লাখেরও বেশি মানুষকে নিরাপদে স্থানে সরিয়ে নিয়েছে ওড়িশা প্রশাসন। ৪২৩টি দল উদ্ধার কাজ করছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ‘আকভান’ ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনি ও রোববারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
সূত্র : দ্য ওয়াল, ইটিভি ভারত
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









