
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা ঘূর্ণিঝড় ‘আকভান’ বাংলাদেশের দিকে এগিয়ে না এলেও এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি ভারতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ
ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে ওঠায় এর প্রভাবে ইতোমধ্যেই কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।
বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলের আরো কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








