লোড হচ্ছে...
শুধু ব্রিজ নির্মাণ করলেই হবে না; এর দুই পাশে পর্যাপ্ত আলো, নিরাপদ সিঁড়ি বা প্রয়োজন অনুযায়ী র্যাম্প, পরিচ্ছন্নতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
১ দিন আগে

গত বুধবার রাতে সিআইডির ঢাকা মেট্রো হিনিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।
১ দিন আগে

চসিক প্রশাসক বলেন, ‘তারেক রহমানের রাজনৈতিক জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি কারাবরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তাকে।’
১ দিন আগে

দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচি থেকে জুলাই সনদ বাস্তবায়ন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
২ দিন আগে

‘প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও পূর্ণাঙ্গ সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণ এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।’
২ দিন আগে

মাহদী আমিন বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী ও যুব ক্ষমতায়নে প্রতিষ্ঠানটির বহুমাত্রিক কার্যক্রম রয়েছে। করোনা মহামারির সময়ে ফাউন্ডেশনটি ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছিল। সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাধারণ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়।’
২ দিন আগে

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।
২ দিন আগে

মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
২ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হচ্ছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।’
২ দিন আগে

দুই বছর পর পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে মাসব্যাপী এ আয়োজন দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
২ দিন আগে

সিসিক প্রশাসক বলেন, ‘সিলেটের শিক্ষার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ব্রিটিশ ভারত থেকে শুরু করে বিভিন্ন সময়ে এ অঞ্চলের শিক্ষার্থীরা কোলকাতা বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন।’
৩ দিন আগে

আদালত সূত্রে জানা গেছে, ভিশন ট্রেডিং নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র ব্যবহার করে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেয়া হয়। পরে ওই অর্থ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করে নগদে উত্তোলন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
৩ দিন আগে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৩ দিন আগে

চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিলে দ্রুতগামী বাসের ধাক্কায় ৭ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
৪ দিন আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আমানগন্ডা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত দুই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
৫ দিন আগে

‘বিশেষ কারণে অথবা কোনো বন্দী আলোচিত হওয়ার কারণে নিয়মমাফিক তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর অংশ হিসেবে চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার ভোর ৫টায় কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।’
৬ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি ১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
৬ দিন আগে

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা: শাহাদাত হোসেনের সাথে এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। এ সময় তারা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা ও বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
৭ দিন আগে

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
৭ দিন আগে

রাঙামাটির বাঘাইছড়িতে সাজেক সড়ক অবরোধ ২২তম দিনে গড়িয়েছে। প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করে সড়কে আগুন দিয়ে পিকেটিং ও মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
৭ দিন আগে


