লোড হচ্ছে...
শ্রীলঙ্কায় ইস্টার সানডের ভয়াবহ বোমা হামলায় দোষী সাব্যস্ত ১৫ ব্যক্তি রেকর্ড মেয়াদের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন। তাদের কয়েকজনের পক্ষে থাকা এক আইনজীবী বুধবার (২৩ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬


অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হয়েছে। তবে ফল প্রস্তুতের কাজে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ফলে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরে কৃষির চাহিদা মেটাতে আরব আমিরাত ও প্রডিনটর্গ থেকে জিটুজি পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের তো দিনক্ষণ এখনো ঠিক হয়নি। নির্বাচনের সময় হলে বলা যাবে যে প্রতিক্রিয়াটা কী হচ্ছে?
২৩ সেপ্টেম্বর, ২০২৬

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

আসামিরা যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন। তারা ৩০ কোটি টাকার বেশি চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়াই সম্পন্ন করেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদানের পাশাপাশি মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬ জাতীয় সংসদে পাস হয়।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, জিডিটি প্রথমে অন্য একজন কর্মকর্তার কাছে ছিল। পরে তিনি বিষয়টি দেখছেন। ইতোমধ্যে নিখোঁজ কিশোরীর বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মো: আবুল খায়ের (হিরু)’র শেয়ারবাজারে কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. ও সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে সাকিব মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে এসএমপি।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

অভিযোগপত্রে গিয়াস উদ্দিন উল্লেখ করেন, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহেল তাকে লাওসে ওয়ার্ক ভিসায় পাঠানোর প্রলোভন দেখান। এজন্য সোহেলের অফিস সহকারী ফারহান আহম্মেদের মাধ্যমে তার কাছ থেকে মূল পাসপোর্ট ও ৩০ হাজার টাকা নেয়া হয়। বিদেশে পাঠানোর জন্য তাদের মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকার মৌখিক চুক্তি হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

আশরাফুল বলেন, ‘আজকে থেকে আমরা টেস্ট দলের স্কিল অনুশীলন শুরু করেছি। আরো পাঁচ দিন করব। সেই জায়গায় সবগুলো অপশনই রাখার চেষ্টা করছি, যেহেতু আফগানিস্তানের সাথে হয়তো তারা স্পিন উইকেটও রাখতে পারে। আমরা সেই ধরনের অনুশীলনগুলোও করছি।’
২৩ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও...
২৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে সরাসরি আসা বেতার সংকেত শনাক্ত করেছেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে দেশটির পূর্বাঞ্চলে ভূমিধস ও বন্যায় আরো ছয়জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা গেলে সিলেটকে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষিপণ্য রফতানিকারক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
২৩ সেপ্টেম্বর, ২০২৬


