ফিল সিমন্স ও তামিম ইকবাল
ফিল সিমন্স ও তামিম ইকবাল। সংগৃহীত
ads

আইসিসির সভায় অংশ নিয়ে সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি থেকে ফিরেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। এরপর আজ রোববার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে নানা বিষয়ের সাথে উঠে আসে বাংলাদেশের বর্তমান হেড কোচ ফিল সিমন্সের বিষয়টিও।

সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে প্রশ্ন করা হয়, ‘জাতীয় দলের কোচ হিসেবে ফিল সিমন্সের পারফরম্যান্স আপনি কিভাবে মূল্যায়ন করবেন?’

আরো পড়ুন : ‘আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে’

এই প্রশ্নের উত্তরে সরাসরি কিছু না বললেও তামিম যেন উত্তরে কিছু বলতেই চাইলেন। তিনি বলেন, ‘যেহেতু একটা সিরিজে চলছে...আমার নিজস্ব মতামত নিশ্চয়ই আছে, আমি নিশ্চিত সামনে আপনারা অনেক কিছুই দেখবেন।’

এরপর তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বাংলাদেশ দল আরেকটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, এরপর ওয়ানডে এবং টি–টোয়েন্টি খেলবে। তবে সময়ের সাথে সাথে আপনারা জানবেন...।’

আরো পড়ুন : ফের মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের সম্ভাবনা, শুক্রবারই আসতে পারেন ঢাকায়

তামিম আজকের সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্সকে নিয়ে সরাসরি কিছু না বলেও বাতাসে যে গুঞ্জন ছড়িয়ে দিলেন, ভবিষ্যতে এটিই অর্থবহ হয়ে উঠতে পারে। এখন অপেক্ষার পালা, কী হয় দেখা যাক?