মুফতি তাকি উসমানী ও আতিফ আসলাম
মুফতি তাকি উসমানী ও আতিফ আসলাম। ফাইল ছবি
ads

পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম বাংলাদেশে এসে কনসার্ট করতে পারলে দেশটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানী কেন বাংলাদেশে আসতে পারবেন না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘আতিফ আসলাম যদি পাকিস্তান থেকে বাংলাদেশে এসে কনসার্ট করতে পারেন, তাহলে বিচারপতি মুফতি তাকি উসমানী কেন বাংলাদেশে আসতে পারবেন না? শিল্পীর জন্য দরজা খোলা, আর একজন আলেমের জন্য বাধা! এর ব্যাখ্যা কী?’

আরো পড়ুন : সরকারের পরামর্শে মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর স্থগিত, কিন্তু কেন?

তিনি আরো প্রশ্ন তোলেন, মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের ক্ষেত্রে দিল্লির অনুমতি না পাওয়ার বিষয়টি কতটা সত্য এবং এ বিষয়ে সরকারের অবস্থান কী?

মাওলানা ত্বহা মাহমুদ বলেন, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমের সফর বাতিলের ঘটনায় সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেয়া উচিত।