
রাজধানী ঢাকায় অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী কওমি মাদরাসা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৩ দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলন আগামীকাল সোমবার শুরু হবে। এই অনুষ্ঠানে দেশ-বিদেশের স্বনামধন্য আলেমদের হাত থেকে অন্তত ২০ হাজার হাফেজ-আলেম পাগড়ি নেবেন।
রোববার (২২ নভেম্বর) মাদরাসাটির ছাত্রদের সংগঠন ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ ঢাকা’র মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
একইসাথে মহাসম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানী। এ সময় তিনি শিক্ষা সমাপনকারী ছাত্রদের হাদিসের দরস প্রদান করবেন। মহাসম্মেলনের প্রথম দিন বিকেলে এ পর্ব অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন : ফের মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের সম্ভাবনা, শুক্রবারই আসতে পারেন ঢাকায়
মহাসম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে প্রায় ৮ একরে বিস্তৃত ধুপখোলা মাঠ। বিদেশী উলামায়ে কেরাম একে একে ঢাকায় পৌঁছছেন। প্রস্তত হয়েছে মাঠের স্টেজ, প্যান্ডেল, ওয়েটিং রুম, তথ্যযাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেটিং, স্বেচ্চাসেবক কাউন্টার, উপস্থিত ইমার্জেন্সি নিবন্ধন কাউন্টার, মিডিয়া কাউন্টারসহ মাঠের গেট এবং ভেতরের অংশ।
আমন্ত্রিত বিদেশী অতিথিদের মধ্যে যারা এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন, তারা হলেন—পাকিস্তান মাদরাসা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম, মাওলানা সাইয়িদ আজহার মাদানী প্রমুখ।
আরো পড়ুন : প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম : ঢাকা
আরো যাদের অংশ নেয়ার কথা রয়েছে, তারা হলেন—ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী, পাকিস্তানের মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকিসহ আমন্ত্রিত উলামায়ে কেরাম।
প্রথম দিন বিকেল ৪টয় ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সঞ্চালনায় থাকবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল।
বয়ান করবেন পাকিস্তান জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, পাকিস্তান বেফাক মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, ভিডিও কনফারেন্সে হাদীসের সবক পড়াবেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী।
প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাদের (শিক্ষা সমাপনকারী শিক্ষার্থী) দস্তারে ফজিলত (পাগড়ি) প্রদান করা হবে। এ জন্য ঢাকার বাইরের ফুজালাগণ ইতোমধ্যে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। অনেকে ঢাকায় পৌঁছেছেন বলেও জানা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









