নেপাল
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতল নেপাল। সংগৃহীত

ম্যাচের প্রথম ২০ মিনিট নেপালের সাথে সমানে সমান লড়াই করে মালদ্বীপ। কিন্তু তারপরও ম্যাচ শেষে জয়ীদের কাতারে থাকতে পারল না তারা। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি থেকে খালি হাতেই ফিরল দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি। টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক জিতল নেপাল।

Advertisement

বুধবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ব্রোঞ্জ পদক জেতার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে ২৭-১৫ গোলে জয় তুলে নিয়েছে নেপাল। ৬ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উমা রায়।

প্রতিযোগিতার লিগ পর্বেও মালদ্বীপকে হারিয়েছিল নেপাল। সেবার তাদের জয়ের ব্যবধান ছিল ২৪-১৮ গোল। তবে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত চার জাতি টুর্নামেন্টে তিনে থেকে আসর শেষ করল নেপাল।