মাওলানা ফজলুর রহমান
মাওলানা ফজলুর রহমান। ফাইল ছবি

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন, ৩৪ বছরের রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা হয়নি। তিনি অভিযোগ করেন, তারপরও জবাবদিহির নামে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে দুর্নীতির বিচার না করে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

Advertisement

রোববার (৮ নভেম্বর) জিও নিউজ জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

আরো পড়ুন—দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ, ফিরলেন নাঈম শেখ

মাওলানা ফজলুর রহমান বলেন, শাসকদের কাছে কেউ জানতে চায় না, কিভাবে ১০-২০ বছরের মধ্যে তারা লাখ লাখ একর জমির মালিক হয়ে গেলেন। রাজনীতিতে এসে কিভাবে পুরো দেশের বড় বড় পুঁজিপতিতের অন্তর্ভুক্ত হলেন?

আরো পড়ুন—ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

তিনি বলেন, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, সাজাও হয়েছে। কিন্তু রাজনৈতিক আনুগত্য পরিবর্তনের পর সব অভিযোগ যেন ধুয়েমুছে যায়। সরকারের কর্মকাণ্ডের কারণেই জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে।

জেইউআই প্রধান আরো বলেন, দেশে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যেন আমরাই বড় দুর্নীতিবাজ। চরিত্র হননের উদ্দেশ্যে বিভিন্ন নোটিশ ছুড়ে দেয়া হচ্ছে।

তিনি বলেন, জনগণকে সম্মতি না নিয়ে প্রদেশগুলোর অধিকার ও সম্পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা মেনে নেয়া হবে না।

সূত্র : জিও নিউজ