জামায়াতে ইসলামী পাকিস্তান, লিয়াকত বালুচ
লিয়াকত বালুচ। সংগৃহীত

হারামাইন শরিফাইনের (মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ) সুরক্ষা সকল ঈমানদারদের জন্য ফরজ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের নায়েবে আমির লিয়াকত বালুচ। 

Advertisement

রোববার (১১ অক্টোবর) ডেইলি জংগ জানায়, সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

ওই বিবৃতিতে লিয়াকত বালুচ বলেন, সৌদি আরবের ওপর হামলা বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, (এক্ষেত্রে) মক্কা প্রতিরক্ষা জোট খুবই গুরুত্বপূর্ণ (ভূমিকা রাখতে পারে)।

পাকিস্তান জামায়াতের এই নেতার মতে- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক- প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কতামূলক পন্থা অবলম্বন করছে।

লিয়াকত বালুচ আরো মনে করেন- মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ নতুন সঙ্কটময় পরিস্থিতিতে প্রবেশ করেছে। এজন্য তিনি বলেন, হারামাইন শরিফাইনের (মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ) সুরক্ষা বিশ্বব্যাপী সকল ঈমানদারদের জন্য ফরজ।

সূত্র : ডেইলি জংগ