ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত
ads

সাড়ে তিন মাসের মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইতে আজ ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৮ টাকার লেনদেন হয়েছে। 

এর আগে সর্বশেষ ২ আগস্ট ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকা এবং ৩ আগস্ট ১ হাজার ২১০ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছিল। লেনদেন বাড়ার পাশাপাশি আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানির ৩৫ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ২৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১২টির শেয়ারদর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ দশমিক ২৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ দশমিক ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো-আইপিডিসি, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফার ইস্ট নিটিং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো-দেশ গার্মেন্টস, এমএল ডাইং, হাওয়া ওয়েল টেক্সটাইলস, শাইনপুকুর সিরামিকস, পূবালী ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, এএফসি এগ্রো বায়োটেক, পিপলস লিজিং ও একমি পেস্টিসাইড।

দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-কোহিনূর কেমিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিক, ডরিন পাওয়ার, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, মতিন স্পিনিং, ফাইন ফুডস, মেঘনা সিমেন্ট, বাংলাদেশ ল্যাম্পস ও আরামিট সিমেন্ট।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৮৯৩ কোটি ১২ লাখ ১১ হাজার ৮৭৮ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের মূলধন ৩ লাখ ৪২ হাজার ১৩৫ কোটি ১৯ লাখ ৬ হাজার ৩৯৯ টাকা, মিউচুয়াল ফান্ডের ২ হাজার ৮৮০ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা এবং ঋণপত্রের ৩ লাখ ৩০ হাজার ৮৭৭ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৪৯৯ টাকা।

সূত্র : বাসস