
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একই অনুষ্ঠানে ২২০ দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। প্রদেশটির ‘পাঞ্জাব ধি রানি’ কর্মসূচির আওতায় আয়োজিত এ গণবিবাহ অনুষ্ঠানে ২০০ মুসলিম ও ২০টি সংখ্যালঘু সম্প্রদায়ের দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
রোববার (২২ নভেম্বর) জিও নিউজ জানায়, নবদম্পতিদের প্রত্যেককে প্রাদেশিক মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দুই লাখ পাকিস্তানি রুপির ‘সালামি কার্ড’ দেয়া হয়েছে।
প্রদেশটির শেখুপুরা জেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাদেশিক সমাজকল্যাণ ও বাউতুল মাল বিষয়ক মন্ত্রী সোহেল শওকত বাট। এতে জেলার বিভিন্ন এলাকার ২২০ দম্পতির গণবিবাহের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়।
এ সময় সোহেল শওকত বাট বলেন, মুখ্যমন্ত্রী মেয়েদের বিয়ের শরিয়তসম্মত দায়িত্ব পালনকারী অভিভাবকদের পাশে রয়েছেন। আগামী মার্চের মধ্যে ১৩ হাজার দম্পতির বিয়ের আয়োজন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সূত্র : জিও নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









