রাজধানীতে একইসাথে ৩২ হাফেজ-হাফেজাকে সম্মাননা
রাজধানীতে একইসাথে ৩২ হাফেজ-হাফেজাকে সম্মাননা দেয়া হয়েছে। নয়া দিগন্ত
ads

রাজধানীতে একই অনুষ্ঠানে মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার ৩২ জন হাফেজ-হাফেজাকে পাগড়ি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে ‘হুফফায সেলিব্রেশন-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুরে ইউসেপ বাংলাদেশ কনভেনশন হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : আতিফ আসলাম বাংলাদেশে কনসার্ট করতে পারলে তাকি উসমানি আসতে পারবেন না কেন?

কোরআন তেলাওয়াত, নাশিদ ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন মারওয়াহর প্রধান উপদেষ্টা ড. আল্লামা মুফতি খলীলুর রহমান আল আজহারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। প্রধান আলোচক ছিলেন নতুনবাগ জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস ড. মুফতি মো: গোলাম মহিউদ্দীন ইকরাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ শামছুল হুদা, দৈনিক আমার দেশের সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, লেখক-কলামিস্ট মুফতি শাইখ মুহাম্মাদ উছমান গনী, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, সবার খবরের সম্পাদক মাওলানা আবদুল গাফফার, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারি মাওলানা কাওসার আহমদ সুহাইল, আফতাবনগর সি-ব্লক মসজিদের খতিব শায়খ মাহমুদুল হাসান মাদানী এবং তানযীমুল উম্মাহর সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান আল মাদানী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিপিএমএর সভাপতি মোস্তফা আশরাফী, শাহ আলী মাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম, লেখক-গবেষক মুফতি সাখাওয়াত হোসাইন, বিপিএমএর সহ-সভাপতি মাওলানা আব্দুল আলিম, বিশিষ্ট ডিজাইনার মুফতি ওমর ফারুক মাসরুর, টিচার্স ট্রেইনার এইচ এম রায়হানুল কাবির, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের দায়িত্বশীল কারী মাহমুদুল আরিফিন, বিপিএমএর সেক্রেটারি মাওলানা আরিফবিল্লাহ, তামরীন মডেল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ, মাদরাসাতুল আমানাহর পরিচালক মাওলানা রবিউল ইসলাম, প্রফেসর আসাদ বিন নুর মুহাম্মদ, দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক মাওলানা বেলায়েত হোসাইন, এমবিএ টাইমসের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ খালিদ, ৩৬নিউজের সাংবাদিক মাহবুব রাস্তিন ও ভিডিও ডিরেক্টর রায়হান রুমী প্রমুখ।

অনুষ্ঠানে ৩২ জন হাফেজ-হাফেজাকে পাগড়ি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি হাফেজদের অভিভাবকদের সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেয়া হয়। মাদরাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের পাশাপাশি অতিথিদেরও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে হাফেজদের পিতা-মাতাসহ প্রায় ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথি অংশগ্রহণ করেন।

প্রথম অধিবেশন সঞ্চালনা করেন হাফেজ কারী মাহবুব গাজী। দ্বিতীয় অধিবেশন সঞ্চালনা করেন উপস্থাপক সালেহ আহমাদ ও রায়হান আমীন। অনুষ্ঠানের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা-মুহতামিম মুফতি মাঈনুদ্দীন ওয়াদুদ। নাশিদ পরিবেশন করেন তামাদ্দুন সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।

দুপুর ২টায় প্রধান অতিথির মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।