
কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় আছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে বাসায় পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) বিকেল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এলাকার ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়।
গুলশান থানার ওসি জায়েদ নূর রাত পৌনে ৮টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘তারা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলেন, তবে সেটা হয়নি। এটার সাথে তারানা হালিমের কোনো বিষয় নেই।’
তবে ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তারানা হালিম বাসায় ছিলেন না বলেও জানান তিনি।
শরিফ মিয়া বলেন, ‘স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দু’জন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’
এদিকে, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ভবনটির নিরাপত্তাকর্মী ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও দেখা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









