
রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন বৈশাখীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভশনের কার্যালয় থেকে তাকে হেফাজতে নেয়া হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাহউদ্দিন বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে মামলা আছে কিনা অথবা পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা পরে জানানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









