কাছিম
কাছিম। সংগৃহীত

পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় কাছিম এক নীরব অপরিহার্য প্রাণী। নদী, খাল-বিল ও সমুদ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রাণিটির ভূমিকা অনন্য। অথচ লোকচক্ষুর আড়ালে ধীরে ধীরে আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এই প্রাচীন ও শান্ত জলচর প্রাণীটি। কাছিম বিলুপ্তির পেছনে প্রধানত মানুষের অনিয়ন্ত্রিত ক্রিয়াকলাপই দায়ী। নদী-নালা ভরাট, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পবর্জ্যরে কারণে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে এদের প্রাকৃতিক আবাসস্থল। সমুদ্র ও জলাশয়ে প্লাস্টিক দূষণ এবং ক্ষতিকর জালের ব্যবহার কাছিমের প্রাণনাশের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া অবৈধ শিকার, ডিম চুরি ও চোরাচালানের কারণে এদের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাস্তুতন্ত্র থেকে কচ্ছপ বিলুপ্ত হলে পুরো জলজ জীববৈচিত্র্যের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হলে তার মাশুল দিতে হবে মানবজাতিকেই। কাছিম রক্ষা করতে হলে এখনই কঠোর আইনি পদক্ষেপ নেয়া প্রয়োজন। চোরাচালান বন্ধ, অভয়ারণ্য ঘোষণা, প্লাস্টিক দূষণ রোধ এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রকৃতিকে বাঁচাতে কাছিমের টিকে থাকার অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। 

Advertisement

সাকী মাহবুব, শিক্ষক, কশবামাজাইল, 
পাংশা, রাজবাড়ী।