যুবদল, চাঁদাবাজি, মামলা
গ্রেফতারকৃত শরিফুল। নয়া দিগন্ত
ads

রাজধানীর গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুলকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে গুলশান এলাকার নদ্দা থেকে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযোগ রয়েছে, নদ্দা এলাকায় অবস্থিত একটি বাস কাউন্টারের ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শরিফুলের বিরুদ্ধে। জিম্মি করার পর সেখানে ম্যানেজারকে মারধর করা হয় এবং রিভলবার ঠেকিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় পরিবহন মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো: নাজমুন নুর বলেন, শুক্রবার রাতে শরিফুলকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।