চাটমোহরে ট্রাকের চাপায় নিহত ২
ads

নয়া দিগন্ত ডেস্ক
পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরের খানসামায় এক কলেজশিক্ষক, চট্টগ্রামের চন্দনাইশে এক পথচারী, শেরপুরে এনজিওকর্মী, সাতক্ষীরার তালায় গরু ব্যবসায়ী, পদ্মা সেতুতে তরুণী নিহত হয়েছেন। অপরদিকে কুমিল্লার চান্দিনায় চারগাড়ির সংঘর্ষে  অন্তত ৩০ জনসহ এসব দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ৩৫ জন।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অটোভ্যানের আরো দুই যাত্রী। গতকাল সকালে চাটমোহরের ভাদরা বাইপাস সড়ক মোড়ে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে অটোভ্যানচালক নজরুল ইসলাম (৩০) ও মহেলা হাটপাড়া গ্রামের মৃত ইয়াসিন কারিগরের ছেলে ব্যবসায়ী নজরুল ইসলাম (৬০)। আহতরা হলেন- নিহত নজরুলের ছেলে হাফিজুর রহমান (৩৫) ও আজগর আলীর ছেলে মোজাম আলী। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা: অলিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া ট্রাক ও তিগ্রস্ত অটোভ্যান জব্দ করা হয়েছে। 
দিনাজপুরে কলেজশিক্ষক নিহত 
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় খানসামা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একরামুল হক নিহত হয়েছেন। গতকাল সকালে এই ঘটনা ঘটেছে। এ সময় তিনি নিজ বাসা থেকে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। পথে একটি ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
একরামুল হক রামডুবি মোড় বায়তুল হামদ জামে মসজিদের খতিব, ফুলবন ফাজিল মাদরাসার গভর্নিং বডির সাবেক সদস্য ও হাফেজিয়া মাদরাসার সদস্য ছিলেন। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার বীরগাঁও গ্রামে।
শেরপুরে এনজিওকর্মীর মৃত্যু
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর সদর উপজেলার নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে ডাম্পট্রাক- ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। একটি এনজিওর নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় কর্মরত ছিলেন। আহত মামুন সদর উপজেলার চরপীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।
সাতীরায় গরু ব্যবসায়ী নিহত
তালা (সাতীরা) সংবাদদাতা জানান, সাতীরার তালা উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো: খোকন সরদার (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মো: আব্দুল কুদ্দুস সরদার নামে আরেক গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মির্জাপুর এলাকার বালিরগাদা মোড়ে খুলনা-সাতীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন সরদার ও আহত আব্দুল কুদ্দুস সরদার দু’জনই উপজেলার তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা, পেশায় গরু ব্যবসায়ী।
পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে তাৎণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু 
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা ওই তরুণী অন্য কারো সাথে মোটরসাইকেলে ঢাকা থেকে এখানে ঘুরতে এসেছিলেন।
গতকাল সকালে পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো: আক্তার হোসেন নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে দু’জন পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তের দিকে আসছিলেন। এ সময়  মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন আনুমানিক ১৭ থেকে ১৮ বছর বয়সী ওই তরুণী। এ সময় সেতুর ৯ নং পিলার এলাকায় চলন্ত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 
চন্দনাইশে সাবেক শিক নিহত 
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের চন্দনাইশে ওভারটেক করতে গিয়ে চার চাকার মাহিন্দ্রার ধাক্কায় মো: ইসহাক (৭২) নামে এক  পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার  জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক শিক। একই ঘটনায় টমটম চালক মো: শহীদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার গাছবাড়িয়া বরকল সড়কের মিজ্জির দোকান এলাকায় নিজের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
চান্দিনায় আহত ৩০
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্য দু’টি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস রয়েছে।
শনিবার দিনগত রাত পৌনে ২টায় মহাসড়কের চান্দিনা বাসস্টেশন সংলগ্ন এলাকার চট্টগ্রামমুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।