কৃষকের দোরগোড়ায় গবেষণার সুফল পৌঁছাতে শ্রীপুরে ‘প্রযুক্তি গ্রাম’
ads

গাজীপুর মহানগর প্রতিনিধি
কৃষি গবেষণার সুফল সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং আধুনিক, বিজ্ঞানভিত্তিক কৃষির প্রসারে গাজীপুরের শ্রীপুরে ‘প্রযুক্তি গ্রাম’ প্রতিষ্ঠা করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির অধিক কৃষি প্রযুক্তি ও ৯৭টি উন্নত ফসলের জাত মাঠপর্যায়ে প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে বদনী ভাংগা গ্রামকে আদর্শ কৃষিনির্ভর গ্রামে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ মডেল দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে দেয়ার ল্যও রয়েছে।
শনিবার বিকেল ৩টায় শ্রীপুর উপজেলার বদনী ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গেস্ট অব অনার গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান যৌথভাবে ‘প্রযুক্তি গ্রাম’-এর উদ্বোধন করেন। পরে তারা বিদ্যালয় প্রাঙ্গণে বৃরোপণ করেন।
প্রযুক্তি গ্রামের মাধ্যমে এলাকার কৃষক-কৃষাণী, খামারি ও উদ্যোক্তাদের কৃষিবিষয়ক প্রশিণ দেয়া হবে। স্থানীয় কৃষি সমস্যাগুলো চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা, আধুনিক চাষাবাদ পদ্ধতির পরিচিতি এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি গবেষক, কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সরাসরি যোগাযোগের ত্রেও সম্প্রসারিত হবে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২০২৬-২০৩০ মেয়াদে পাঁচ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃরোপণ ও চারা বিতরণ করা হয়। স্থানীয় মানুষের মধ্যে ৮০০টি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ  করে বিশ্ববিদ্যালয় কর্তৃপ।
বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহিদ ভূঞা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বদনী ভাংগাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও উন্নত ফসলের জাতের প্রকৃত সার্থকতা তখনই, যখন সেগুলো কৃষকের মাঠে পৌঁছাবে এবং মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং স্থানীয় কৃষি সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান নিশ্চিত করতেই প্রযুক্তি গ্রামের উদ্যোগ।
বৃরোপণের গুরুত্ব তুলে ধরে ভিসি বলেন, প্রয়োজনের তুলনায় বনভূমি কম থাকায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের সুরা, জীববৈচিত্র্য সংরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃরোপণের বিকল্প নেই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৃরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গাকৃবি বৃরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী সমতার কথা উল্লেখ করে ভিসি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাংকিংয়ে গাকৃবির অর্জন এবং বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবননির্ভর অগ্রযাত্রার প্রতিফলন। উত্তরাঞ্চলের মঙ্গা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিইউ ধান-১, আপেল বরইসহ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত বিভিন্ন কৃষিপ্রযুক্তি ও ফসলের জাতের কথাও তিনি তুলে ধরেন।
প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের কৃষিকে সমৃদ্ধ ও উৎপাদনশীল করতে আধুনিক, বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তিগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। বদনী ভাংগা থেকে এ উদ্যোগের সুফল আশপাশের গ্রাম হয়ে পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এতে কৃষকের উৎপাদন বাড়বে, কৃষি অর্থনীতি শক্তিশালী হবে এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নত হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহিদ ভূঞা, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বদনী ভাংগা গ্রামের নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ও ভিসি স্থানীয় মানুষের হাতে ফলদ ও ভেষজ গাছের চারা তুলে দেন।