রাজনীতির নামে সন্ত্রাস দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল : পিআইডি।
ads

 নিজস্ব প্রতিবেদক
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানো একেবারেই অযৌক্তিক। এই সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ তিগ্রস্ত হচ্ছে। বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।
গতকাল ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম এসব তথ্য জানান।
সাাৎকালে ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, সহসভাপতি জামাল উদ্দিন, অর্থ সম্পাদক কাজী মুহা: আফিফুজ্জামান (কাজী সোহাগ), সাংগঠনিক সম্পাদক মো: সাইফ উদ্দিন বাবলু, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার, কার্যনির্বাহী সদস্য আয়নাল হোসেন, এস এম মিন্টু হোসেন ও মনি আচার্য উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন ও প্রেস সচিব মো: সারোয়ার আলম উপস্থিত ছিলেন।
সাাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্রবাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি-সমতল সব গোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণœ রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শই অত্যন্ত বাস্তববাদী।