
কিছুদিন আগেও অপরাধীদের জন্য অভয়ারণ্য ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জঙ্গল সলিমপুর। এটিকে বলা হতো দেশের ভেতর আরেক দেশ। একসময় ওখানে প্রবেশের জন্য লাগতো বিশেষ পরিচয়পত্র। প্রবেশপথে সশস্ত্র পাহারা, পাহাড়জুড়ে সিসি ক্যামেরা আর অপরাধীদের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে বিচ্ছিন্ন এক জনপদের নাম ছিল জঙ্গল সলিমপুর। প্রশাসন ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যদের প্রবেশও ছিল কঠিন। সন্ধ্যা নামলেই আতঙ্কে ঘরে ফিরতেন বাসিন্দারা। জরুরি রোগীকে হাসপাতালে নেয়াও ছিল বড় চ্যালেঞ্জ। চাঁদাবাজি আর সন্ত্রাসী কার্যক্রম ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার।
সেই জঙ্গল সলিমপুরেই এখন বদলের হাওয়া। এই পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে ছয়টি সংযোগ সড়ক। একসময় যেখানে যাতায়াতের জন্য নির্ভর করতে হতো একটি কাঁচা রাস্তার ওপর। বৃষ্টি হলে যেখানে যাতায়াতের ছিল না কোনো উপায়, সেখানে এখন ছয় দিক থেকে প্রবেশের সুযোগ সৃষ্টি হচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জোরদার হচ্ছে নিরাপত্তাও। সরকারের পরিকল্পনায় রয়েছে কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল, পুলিশ ট্রেনিং একাডেমি ও বিজিবি ক্যাম্প, আনসার ও এসআরবিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে অবস্থিত প্রায় ৩ হাজার ২০০ একর আয়তনের জঙ্গল সলিমপুরের দৃশ্যপট বদলাতে শুরু করেছে সাম্প্রতিক প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর তৎপরতার পর। বিশেষ করে চলতি বছরের ১৯ জানুয়ারি অভিযানকালে তৎকালীন র্যাব সদস্য নিহত হওয়ার ঘটনা এলাকাটিকে নতুন করে জাতীয় আলোচনায় নিয়ে আসে। এরপর ৯ মার্চ প্রায় চার হাজার সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। ধীরে ধীরে এলাকায় প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি শুরু হয় অবকাঠামোগত উন্নয়ন।
পাহাড়ের ভেতর ছয় সংযোগ সড়ক : গত শনিবার জঙ্গল সলিমপুর ঘুরে দেখা যায়, পাহাড়ের ভেতরে একাধিক স্থানে চলছে সড়ক নির্মাণকাজ। কোথাও পুরনো সরু পথ প্রশস্ত করা হচ্ছে, কোথাও তৈরি করা হচ্ছে নতুন রাস্তা। এসব সড়ক যুক্ত করবে এলাকার অভ্যন্তরীণ জনবসতিগুলোকে। একই সাথে সংযোগ স্থাপন করবে বায়েজিদ লিংক রোড, ফৌজদারহাট এবং ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোডের সাথে। প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ছয়টি সংযোগ সড়ক। ছিন্নমূল বাজার থেকে আলীনগর স্কুল, আলীনগর স্কুল থেকে জলিল টেক্সটাইল, গোলাপের মোড় ও ৩ নম্বর বাজার, ছিন্নমূল বাজার থেকে শহীদ লে. এম. আর. চৌধুরী ফায়ারিং রেঞ্জ এবং আলীনগর স্কুল থেকে হাটহাজারী লিংক রোড পর্যন্ত এসব সড়ক বিস্তৃত।
সড়কগুলোর মোট দৈর্ঘ্য ১২ দশমিক ১ কিলোমিটার। প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার ল্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। অর্থায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। পাহাড়ি ভূপ্রকৃতি, ঘনবসতি, বৃষ্টিপাত ও ভূমিধসের ঝুঁকি বিবেচনায় রেখে নির্মাণ করা হচ্ছে প্রয়োজনীয় সুরাব্যবস্থা।
প্রকল্পের আওতায় রয়েছে চারটি সেতু, ২৫টি কালভার্ট, ২ দশমিক ১ কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন ও ক্রস ড্রেন। পাহাড়ের ঢাল থেকে নেমে আসা পানি যাতে সড়কের তি করতে না পারে, সে বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।
একসময় জঙ্গল সলিমপুরে প্রবেশ ও বের হওয়ার জন্য প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়কের ওপর নির্ভর করতে হতো। দুর্গম পাহাড়ি পথ হওয়ায় বায়েজিদ লিংক রোড থেকে আলীনগর স্কুল পর্যন্ত যেতে ৩০ মিনিটের বেশি সময় লাগত। নতুন সড়ক নির্মাণের ফলে এ দূরত্ব অতিক্রমের সময় ৫ থেকে ৭ মিনিটে নামিয়ে আনার ল্য রয়েছে।
সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগেও জঙ্গল সলিমপুরের বিস্তীর্ণ এলাকা দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে ছিল। যাতায়াতের জন্য ছিল মাত্র একটি কাঁচা রাস্তা। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে সেনাবাহিনী সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। সেনাপ্রধানের মৌখিক নির্দেশনায় প্রকল্প অনুমোদনের আগেই ৪ জুন থেকে সড়ক নির্মাণকাজ শুরু করা হয়। বর্তমানে ছয়টি সড়কের প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ল্য রয়েছে।
নিরাপত্তায় ফিরছে স্বস্তি : জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের কাছে উন্নত যোগাযোগব্যবস্থার পাশাপাশি সবচেয়ে বড় প্রত্যাশা নিরাপত্তা। দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধের অভিযোগে আলোচিত এই এলাকায় এখন আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর উপস্থিতি বেড়েছে। ৩০ বছর ধরে এলাকায় বসবাস করছেন আব্দুল কুদ্দুস মিয়া। তিনি বলেন, আগে বড় কোনো অসুখ-বিসুখ হলে কাউকে হাসপাতালে নিতে পারতাম না। কোনো রাস্তা ছিল না। বিকেল হলেই সবাই ঘরে চলে আসত। বিদ্যুৎ না থাকায় দিনের বেলাতেও মানুষ ভয়ে ভয়ে থাকত। এখন সেনাবাহিনী রাস্তা করে দিচ্ছে, দিন-রাত টহল দিচ্ছে। এ কারণে এখানকার মানুষ আর আগের মতো ভয়ে নেই। তিনি বলেন, রাস্তাগুলোর কাজ শেষ হলে চট্টগ্রাম শহরসহ দেশের অন্যান্য জায়গায় যাতায়াত অনেক সহজ হবে।
স্থানীয় মুদিদোকানি মো: খোকন বলেন, আগে সন্ধ্যার পর দোকান খোলা রাখার সাহস পেতাম না। এখন নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও সড়ক নির্মাণের কারণে পরিস্থিতির পরিবর্তন এসেছে। যোগাযোগব্যবস্থা উন্নত হলে ব্যবসা-বাণিজ্যও বাড়বে।
আরেক বাসিন্দা মো: জালাল উদ্দিন বলেন, কয়েক মাস ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনা নেই। এখন রাত ২টা-৩টার দিকেও মানুষ চলাচল করতে পারছে।
চিকিৎসাসেবা নিয়ে নারীদের ভোগান্তি কমার আশা : জঙ্গল সলিমপুরের দুর্গম যোগাযোগব্যবস্থার সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিরা। বিশেষ করে গর্ভবতী নারীদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া ছিল কঠিন।
স্থানীয় বাসিন্দা মোছা: শম্পা বেগম বলেন, এখানকার মেয়েদের কষ্ট ছিল সবচেয়ে বেশি। কারণ এখানে কোনো হাসপাতাল নেই। হাসপাতাল দূরে হওয়ায় গর্ভবতী নারীদের অনেক কষ্ট হতো। অন্তত রাস্তা হলে গাড়িতে করে খুব সহজেই হাসপাতালে যাওয়া যাবে।
রাজিয়া বেগম বলেন, সন্তান অসুস্থ হলে আমাদের কষ্টের আর শেষ নেই। ভালো ডাক্তারের কাছে যাইতেই দিন পার হইয়া যায়। ডাক্তার দেখায়ে আসতে আসতে গভীর রাত। রাতে এখানে চাঁদাবাজি-সন্ত্রাসী কাজ চলতো। রাস্তার কাজ শুরু হওয়ার পর এগুলো অনেকটাই কমে গেছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় বড় অবকাঠামো : শুধু ছয়টি সংযোগ সড়ক নির্মাণেই সীমাবদ্ধ নয় জঙ্গল সলিমপুরকে ঘিরে সরকারের পরিকল্পনা। সরকারি খাসজমির সুরা ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে এখানে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা গড়ে তোলার উদ্যোগ রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় কারাগারের বিকল্প অবকাঠামো, হাসপাতাল, পুলিশ ট্রেনিং একাডেমি, বিজিবি ক্যাম্প ও হাইটেক স্পোর্টস কমপ্লেক্সের পরিকল্পনার কথা জানা গেছে।
সংশ্লিষ্টদের মতে, এসব স্থাপনা নির্মাণের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক তৈরি হলে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা, জরুরি সেবা পৌঁছানো এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম বলেন, সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে সেনাবাহিনীর সহায়তায় সড়ক নির্মাণ করা হচ্ছে। এসব সড়কের কাজ শেষ হলে এলাকার মানুষের জীবনযাত্রার মানে দ্রুত পরিবর্তন আসবে।
তিনি বলেন, আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ অনেক বেশি ছিল। এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে অনলাইনভিত্তিক মিথ্যা প্রচারণা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
একটি কাঁচা সড়ক থেকে ছয়টি সড়ক : সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (২৬ ইসিবি) প্রকল্প পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল-আল-মাসুদ বলেন, জঙ্গল সলিমপুরে ছয়টি সড়ক নির্মাণ প্রকল্পের ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার ল্য রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ছয় দিক থেকে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর প্রবেশ ও নজরদারি সহজ হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতায়াতও নিরাপদ হবে।
তিনি বলেন, একসময় জঙ্গল সলিমপুরের বিস্তীর্ণ এলাকা দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে ছিল। দুর্গম এ এলাকায় যাতায়াতের জন্য মাত্র তিন কিলোমিটারের একটি কাঁচা সড়ক ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে সেনাবাহিনী গত ৪ জুন থেকে সড়ক নির্মাণকাজ শুরু করে। পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের চ্যালেঞ্জ মোকাবেলায় ড্রেনেজ ব্যবস্থা, রিটেইনিং ওয়াল, কালভার্ট ও ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। একটি ছাড়া বাকি পাঁচটি সড়ক আপাতত এইচবিবি পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে, যাতে বর্ষা মৌসুমেও চলাচল উপযোগী থাকে।
লে. কর্নেল মোহাম্মদ কামরুল-আল-মাসুদ আরো বলেন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে দিন-রাত ২৪ ঘণ্টা নির্মাণকাজ চলছে। এখন পর্যন্ত কোনো বাধার মুখে পড়তে হয়নি। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের নিরাপদ বসবাস ও চলাচল নিশ্চিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









