
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির দু’পরে মধ্যে উত্তেজনা, ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার জামপুরের বস্তল এলাকায় চলমান অবস্থান কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে তৈরি ক্যাম্পে আগুন দেয়ার চেষ্টাকে কেন্দ্র করে সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলজার হোসেন প্রধানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে উপজেলা বিএনপির দুই প ভিন্ন বক্তব্য উপস্থাপন করছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি নেতা গোলজার হোসেনের সমর্থকদের দাবি, গত শনিবার রাত ১১টার দিকে সেলিম হোসেন দিপু ও যুবদল নেতা সামির হোসেনের নেতৃত্বে একটি দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে স্লোগান দিয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকারে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় আসে। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা ঠুকে দিতে প্রতিহিংসাবশত বস্তল এলাকার বিএনপির ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টা করা হয় এবং এ সময় ক্যাম্পে প্রবেশের ঘটনাও ঘটে। এ নিয়ে দিপু, সামির ও প্রভাবশালী বিএনপি নেতা গোলজার হোসেনের কর্মীসমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দু’পরে মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় তালতলা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোলজার হোসেনের নেতাকর্মীদের আরো অভিযোগ, ঘটনা ভিন্ন খাতে নিতে প্রভাবশালী বিএনপি নেতা গোলজার হোসেন প্রধানের গাড়িতে আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকা অবস্থান করছেন বলে দাবি করা হয়। গাড়ি তল্লাশি করে রাসেল আহমেদ খোকাকে পাওয়া যায়নি। পরে এ ঘটনাকে কেন্দ্র করে গোলজার প্রধানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা থেকে লোকজন ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে সেলিম হোসেন দিপু ও সামির হোসেন ঘটনাস্থল ত্যাগ করেন।
বিএনপি নেতা ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন প্রধান অভিযোগ করেন, সেলিম হোসেন দিপু কিছুদিন পরপর তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে একাধিকবার তার কাছ থেকে টাকা নিয়েছেন দিপু। শনিবার রাত ১১টার দিকে দলবল নিয়ে বস্তল এলাকায় অবস্থান কর্মসূচির ক্যাম্পে আসার কারণ কী, তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।
অপর দিকে বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপুর সমর্থকদের দাবি, গোলজার হোসেন জামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শেল্টার দিচ্ছেন। ভোট নিজের বাক্সে নিতে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে টানছেন, ফলে বিএনপির অবস্থান দুর্বল হয়ে পড়বে। শনিবার রাতে জামপুর এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকাকে তার গাড়িতে উঠিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। বিষয়টি জানতে পেরে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে ধরিয়ে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় প্তি হয়ে গোলজার হোসেনের নেতৃত্বে ৮-১০ জনকে মারধর করা হয়।
সেলিম হোসেন দিপু বলেন, ঘটনার সময় তিনি বস্তল এলাকায় উপস্থিত ছিলেন না; খবর পেয়ে পরে ঘটনাস্থলে উপস্থিত হন। তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গোলজার হোসেন প্রধানের গাড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ছিলেন, তল্লাশি করে তাকে পাওয়া যায়নিÑ এটা সত্য, তবে ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মারধর করা হয়। ক্যাম্পে আগুন দেয়ার চেষ্টার বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। গোলজার হোসেন প্রধানের সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সখ্য রয়েছে। ঘটনাস্থলে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল।
সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, বস্তল এলাকার ঘটনাটি আমরা পর্যবেণ করছি। দু’পরে পাল্টা অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অবস্থান কর্মসূচির ক্যাম্পে আগুন দেয়ার বিষয়ে সত্যতার কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো আহতের ঘটনা ঘটেনি। বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









