
মুড়িকাটা পেঁয়াজের আগাম আবাদ, গ্রীষ্মকালীন চাষ ও উচ্চফলনশীল জাতের সম্প্রসারণে দেশে রেকর্ড ৩৮ লাখ ১৯ হাজার ৫৩০ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে (২০২৫-২৬ অর্থবছরে), যার ফলে পেঁয়াজ আমদানি নেমে এসেছে ৮৬ হাজার ৩৯৮ টনে এবং তৈরি হয়েছে স্বনির্ভরতার উজ্জ্বল হাতছানি। গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয় (গাকৃবি) ও লালতীর সীড লিমিটেডের দুই গবেষকের যৌথ গবেষণা নিবন্ধে এ চিত্র উঠে এসেছে।
গাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ববিদ ও উপ-পরীা নিয়ন্ত্রক ড. এ এইচ এম আসাদুর রহমান এবং লালতীর সীড লিমিটেডের বীজ প্রযুক্তিবিদ ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম সেলিমের যৌথ নিবন্ধ অনুযায়ী, পাঁচ বছরের ব্যবধানে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে ১৩ লাখ টনের বেশি এবং আমদানি নেমে এসেছে এক-সপ্তমাংশের নিচে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২১-২২ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন ছিল প্রায় ২৫ লাখ ১৭ হাজার টন। সেখান থেকে ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৩৮ লাখ ১৯ হাজার ৫৩০ টনে দাঁড়িয়েছে, যা এক বছরের ব্যবধানে ১৮ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধি।
উৎপাদন বাড়ায় আমদানিনির্ভরতা নাটকীয়ভাবে কমেছে বলে জাতীয় রাজস্ব বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবে দেখা গেছে। ২০২২-২৩ অর্থবছরে যেখানে প্রায় সাত লাখ ৫১ হাজার টন পেঁয়াজ আমদানি করতে হয়েছিল, ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৮৬ হাজার ৩৯৮ টনে। এর সরাসরি সুফল ভোক্তারা পেয়েছেনÑ ২০২৪ সালে খুচরা বাজারে দেশী পেঁয়াজের কেজি ১৩০-১৫০ টাকায় উঠলেও ২০২৬ সালে তা ৪০-৫০ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, শীতের শুরুতে বাজার সামাল দিতে ‘মুড়িকাটা’ পেঁয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রচলিত পদ্ধতির বদলে ছোট পূর্ণাঙ্গ গুটি রোপণ করায় ৪৫ থেকে ৯০ দিনের মধ্যেই ফসল তোলা যায়। দেশে বছরে প্রায় সাড়ে সাত লাখ টন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদিত হচ্ছে, যা মোট উৎপাদনের প্রায় ৩০ শতাংশ। পাবনা, ফরিদপুর ও রাজবাড়ীর পাশাপাশি রংপুরের পীরগঞ্জেও প্রায় দুই হাজার হেক্টর জমিতে এর আবাদ হয়েছে। পাশাপাশি বারি উদ্ভাবিত উচ্চফলনশীল ও গ্রীষ্মকালীন জাতের আবাদ সারা বছর সরবরাহ সচল রাখতে সহায়তা করছে। তবে বড় সাফল্যের পরও সংরণ ও পরিবহন জটিলতায় দেশে ২৫ শতাংশের বেশি পেঁয়াজ নষ্ট হয় বলে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যে উল্লেখ রয়েছে। ফলে প্রকৃত চাহিদা দাঁড়ায় ৩৫-৩৬ লাখ টনে। অপচয় রোধে কৃষি মন্ত্রণালয় কৃষকদের মধ্যে ২৭ হাজার ৭০০টি ‘এয়ার ফো মেশিন’ বিতরণ করেছে, যার মাধ্যমে প্রায় তিন লাখ টন পেঁয়াজ সংরণের সমতা তৈরি হয়েছে।
গবেষকদ্বয় মনে করেন, এই সাফল্য ধরে রাখতে হলে ভরা মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে; অন্যথায় লোকসানের মুখে পড়ে কৃষক অন্য ফসলে ঝুঁকতে পারেন। আধুনিক গুদাম নির্মাণ, মানসম্মত বীজের সহজলভ্যতা এবং সরকারি পর্যায়ে সরাসরি পেঁয়াজ কেনার উদ্যোগ নিলে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি রফতানির পথেও এগোতে পারবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









