ঢাকার কৌশলগত পরিকল্পনার ৭৪ শতাংশ বাস্তবায়ন হয়নি
ads

 

ঢাকাকে পরিকল্পিত  ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তোলার ল্েয গত কয়েক দশকে একাধিক মহাপরিকল্পনা নেয়া হলেও সেগুলোর অধিকাংশই বাস্তবায়িত হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপরে (রাজউক) নিজস্ব পর্যালোচনাতেই দেখা গেছে, ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনার (ডিএমডিপি) ১৯৯৫-২০১৫ সালের কাঠামোগত পরিকল্পনায় থাকা ৩১টি নীতির মধ্যে মাত্র আটটি আংশিক বাস্তবায়িত হয়েছে। প্রায় ৭৪ শতাংশ নীতি বাস্তবায়ন হয়নি। পরিকল্পনা প্রণয়নকারী পরামর্শকদের মূল্যায়নে আগের পরিকল্পনার অধিকাংশ প্রস্তাব উপেতি ও অবহেলিত ছিল। ফলে পরিকল্পনার সুফল থেকে বঞ্চিত হয়েছে ঢাকা।
আগের পরিকল্পনার ব্যর্থতার পেছনে কয়েকটি কারণও চিহ্নিত করেছে রাজউক। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রয়োজনীয় উদ্যোগের অভাব, অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণে দুর্বলতা, ভূমি অধিগ্রহণ ও বাস্তবায়নসংক্রান্ত সীমাবদ্ধতা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং নীতিগত অসঙ্গতি। রাজউকের পরিকল্পনা অনুযায়ী, অন্য সরকারি সংস্থাগুলোর ওপর কার্যকর কর্তৃত্ব ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের সমতা না থাকাও পরিকল্পনা বাস্তবায়নের বড় বাধা ছিল।
আগের পরিকল্পনার অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব, যেমন বন্যাপ্রবাহ এলাকা ও জলাধার সংরণ, কৃষিজমি রা, বিনোদন ও উন্মুক্ত স্থান তৈরি এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন। পরিকল্পনায় ২০০০ সালের মধ্যে মেট্রোরেল নিয়ে কাজ শুরুর সুপারিশ থাকলেও তা উপেতি হয়েছে অনেকদিন। একইভাবে ঢাকার চার পাশের নদী ও খালকে ব্যবহার করে বৃত্তাকার নৌপথ চালুর প্রস্তাবও যথাযথভাবে বাস্তবায়িত হয়নি, যা হয়েছে তা বাস্তবতার সাথে সামঞ্জস্য ছিল না বলে সেগুলো চালুর কিছুদিন পর মুখ থুবড়ে পড়েছে।
রাজউকের নতুন কৌশলগত পরিকল্পনার মূল দর্শন হলো ঢাকার কেন্দ্রীয় এলাকার ওপর জনসংখ্যা, কর্মসংস্থান ও নাগরিক সেবার অতিরিক্ত চাপ কমানো। এ জন্য মহানগর অঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক স্বয়ংসম্পূর্ণ নগরকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব ছিল। পরিকল্পনায় একে ‘পলিসেন্ট্রিক স্ট্রাকচার’ বা বহুকেন্দ্রিক নগর কাঠামো বলা হয়েছে। এ ব্যবস্থায় প্রতিটি নগরকেন্দ্রে কর্মসংস্থানের পাশাপাশি শিা, স্বাস্থ্য, আবাসন, বাজার, পার্ক ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। নগরকেন্দ্রগুলোর মধ্যে পর্যাপ্ত সবুজ এলাকা ও উন্মুক্ত স্থান রাখার ওপরও গুরুত্ব দেয়া হয়। এর উদ্দেশ্য ছিল ঢাকার কেন্দ্রীয় এলাকার ওপর নির্ভরতা কমিয়ে মহানগরজুড়ে সুষম উন্নয়ন নিশ্চিত করা।
পরিকল্পনায় ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ, আবাসন, পরিবহন, অবকাঠামো, কর্মসংস্থান, জলাধার ও পরিবেশ সংরণকে সমন্বিতভাবে বিবেচনা করা হয়েছে। পাশাপাশি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলা, উন্মুক্ত স্থান বৃদ্ধি এবং নগরের সৌন্দর্য ও পরিবেশ উন্নয়নের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বাস্তবায়ন ও তদারকির জন্য আলাদা কাঠামোর প্রস্তাব। এতে বাস্তবায়নের পর্যায় নির্ধারণ, প্রাতিষ্ঠানিক সমতা বৃদ্ধি, প্রশিণ, আইনি কাঠামো, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং কাজের অগ্রগতি মূল্যায়নের সূচক নির্ধারণের কথা বলা হয়েছে।
কৌশলগত এই পরিকল্পনা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার সমস্যা পরিকল্পনার অভাব নয়; বরং পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা। রাজউকের নিজস্ব প্রাতিষ্ঠানিক সমতা দিয়ে এককভাবে ড্যাপ বাস্তবায়ন করা কঠিন। এ জন্য অন্যান্য সরকারি সংস্থার সাথে সমন্বয় এবং রাজউকের সমতা বাড়ানো জরুরি। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা নিজেদের উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় ড্যাপের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে না। এ কারণে পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আগের পরিকল্পনার ৩১টি নীতির মধ্যে ২৩টি বাস্তবায়িত না হওয়ার অভিজ্ঞতা সামনে রেখে নতুন পরিকল্পনায় বাস্তবায়নের দায়িত্ব, অর্থায়ন, সময়সীমা ও জবাবদিহি কতটা সুনির্দিষ্ট করা হয়েছে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিকল্পনাটি কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করতে না পারলে ঢাকার বাসযোগ্যতা সঙ্কট কাটানোর নতুন উদ্যোগও আগের পরিকল্পনাগুলোর মতো ব্যর্থ হতে পারে’ এই আশঙ্কা থেকে যাচ্ছে।