রিয়েলিটি শো ‘বিআরবি আজান অলিম্পিয়াড ২০২৭’ সিজন-২ উদ্বোধন
ads

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের একমাত্র আজান বিষয়ক রিয়েলিটি শো ‘বিআরবি আজান অলিম্পিয়াড ২০২৭’ সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস কাবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্য ড. খলিলুর রহমান মাদানী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মাহবুব মোর্শেদ, হাফেজ বেলাল হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ আব্দুল্লাহ, কারি মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ কারি সরোয়ার হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি আবুজর গিফারী এবং হাফেজ কারি মুশফিকুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফখরুল আলম।
বক্তারা বলেন, আজান অলিম্পিয়াড একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ। এটি বাংলাদেশের প্রথম আজানভিত্তিক রিয়েলিটি শো, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান মুয়াজ্জিনদের খুঁজে বের করে সেরা আজানদাতা নির্বাচন করা হবে।
সারা দেশে বিভিন্ন অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হবে। পাশাপাশি নির্বাচিত মুয়াজ্জিনদের দেশের বিভিন্ন প্রসিদ্ধ মসজিদে মসজিদ কমিটির আবেদনের ভিত্তিতে আজান ও সংশ্লিষ্ট খেদমতের সুযোগ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান। পবিত্র মাহে রমজানে প্রতিদিন বিকেল ৩টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।