ঢাবিতে শিবিরের ‘কেফিয়াহ মার্চ’ ও ছাত্রশক্তির ‘মার্চ ফর প্যালেস্টাইন’
ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের কেফিয়াহ মার্চে নেতৃবৃন্দ : নয়া দিগন্ত।
ads

 

বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি। গতকাল রোববার  সংগঠন দু’টি ‘কেফিয়াহ মার্চ’ ও ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির আয়োজন করে। এ দিন বেলা ২টা ৩০ মিনিটে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক কেন্দ্র (টিএসসি) থেকে ‘কেফিয়াহ মার্চ’ শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর হয়ে নীলতে তোরণ প্রদণি করে। পরে পুনরায় ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে ও হলপাড়া ঘুরে ডাকসুর সামনে গিয়ে শেষ হয়।
মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।
আবু সাদিক কায়েম বলেন, ইসরাইল ও ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। এ ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। তিনি ঢাকাকে বিশ্বের জন্য একটি ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার আকাক্সক্ষাও ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আসিফ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনের মানুষের মানবাধিকার রয়েছে। সেই অধিকার আদায়ে প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত।
সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প থেকে ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সংহতি জানান।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহা: মহিউদ্দিন খান ফিলিস্তিনের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি কাজী আশিক।
অন্য দিকে একই দিন ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদণি করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রশক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সমাবেশে ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসন চলছে। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও হামলা ও নিপীড়ন অব্যাহত রয়েছে। তীব্র শীতের মধ্যে গৃহহীন ও বাস্তুহারা ফিলিস্তিনিদের কাছে পর্যাপ্ত ত্রাণ ও শীতবস্ত্র পৌঁছাতে বাধা দেয়া হচ্ছে। এতে সঙ্কট আরো ভয়াবহ হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরাইলি আগ্রাসনে লাখেরও বেশি বেসামরিক ও স্বাধীনতাকামী মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখা জরুরি।
আবু বাকের মজুমদার বলেন, প্রতি বছর ২৯ নভেম্বর আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস পালনের মধ্য দিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতি সমর্থন জানানো হয়। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংহতি অব্যাহত থাকবে।
কাশ্মির পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দণি এশিয়ার কাশ্মিরে মুসলমানদের দীর্ঘদিনের আইনগত মর্যাদা ও অধিকার বাতিল করে ভারত সরকার আগ্রাসন চালাচ্ছে। স্বাধীনতাকামী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হচ্ছে। এ সময় ইসরাইলি আগ্রাসনসহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়ন ও দখলদারত্বের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।