
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রচেষ্টায় বাউফল উপজেলার অবকাঠামো, যোগাযোগ, শিা, ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ হয়েছে। এর মধ্যে ১৭টি গ্রামীণ সড়কের ৩৬ কিলোমিটার সংস্কারে ১৯ কোটি টাকা, একটি ৯৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, মিনি স্টেডিয়াম আধুনিকায়ন, শিা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কার এবং ১০টি মসজিদের উন্নয়নে অর্থ বরাদ্দ উল্লেখযোগ্য। পাশাপাশি প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আরো ১২টি গ্রামীণ সড়ক পাকাকরণ ও সংস্কারের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। বগা সেতু, ফায়ার সার্ভিস স্টেশন, থানা প্রতিষ্ঠা ও নদীভাঙন প্রতিরোধসহ আরো কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে।
গতকাল বাউফলের উন্নয়ন কার্যক্রম নিয়ে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দেিণর সেক্রেটারি এবং স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বাউফল হবে আগামীর বাংলাদেশের মডেল।’ তিনি জানান, নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতায় অবকাঠামো এবং জনসেবামূলক খাতে একাধিক প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ নিশ্চিত করতে কাজ করছেন।
এ সময় তিনি বলেন, বগা সেতু নির্মাণ বাস্তবায়িত হলে দণিাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি বাউফলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। অবহেলিত এই জনপদকে আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আনতে যোগাযোগ, শিা, ক্রীড়া ও ধর্মীয় অবকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
বাউফলের তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেেিত অসম্পূর্ণ মিনি স্টেডিয়ামটিকে আধুনিক স্টেডিয়ামে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রকল্পটির অনুমোদন দিয়েছে। এর আওতায় মাঠ উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ, প্যাভিলিয়ন ভবন ও গ্যালারি সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। সংশ্লিষ্টদের আশা, এটি বাস্তবায়িত হলে স্থানীয় তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের সমতা তৈরি হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, লেবুখালী-বগা-কালাইয়া সড়ক চার লেনে উন্নীতকরণ, সেতু নির্মাণ, গ্রামীণ সড়ক সংস্কার এবং শিাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জনদুর্ভোগ কমবে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। প্রক্রিয়াধীন প্রকল্পগুলো দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। একটি আধুনিক ও উন্নত বাউফল গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









