ইস্তাম্বুলে এনজিও মেলায় দেশের প্রতিনিধিত্ব করছেন ছওয়াবের চেয়ারম্যান
ads

 

আন্তর্জাতিকভাবে মানবিক ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের ল্েয তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক এনজিও মেলা ও ৪১তম কাউন্সিল সভায় অংশগ্রহণ করছেন বাংলাদেশের সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ছওয়াব (Social Agency for Welfare and Advancement in Bangladesh SAWAB)-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান।
২৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ইস্তাম্বুল এক্সপো সেন্টারে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক আয়োজনটি যৌথভাবে সংগঠিত করেছে Union of NGOs of the Islamic World (UNIW) Ges Foundation of Voluntary Organizations of Türkiye (TGTV))। বিশ্বের ৬০টিরও বেশি দেশ থেকে ১৫০টির অধিক বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবিক কার্যক্রমের প্রতিনিধি, নাগরিক সমাজের নেতারা, স্বেচ্ছাসেবক ও উন্নয়নকর্মীরা এতে অংশগ্রহণ করছেন।
ইস্তাম্বুলভিত্তিক Union of NGOs of the Islamic World (UNIW) ইসলামী বিশ্বের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার একটি আন্তর্জাতিক সংগঠন। সংস্থাটি বিভিন্ন এনজিওকে সংযুক্ত করার পাশাপাশি ইসলামী বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা, নাগরিক সমাজের উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত কার্যক্রমকে উৎসাহিত করে থাকে।
ঝযধঢ়রহম ঃযব ঋঁঃঁৎব ড়ভ ঈরারষ ঝড়পরবঃু ঞড়মবঃযবৎ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় সম্মেলন, প্যানেল আলোচনা, কর্মশালা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। 
এ আয়োজন আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং যৌথ মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানের এ আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থাগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নতুন সহযোগিতার ত্রে উন্মোচনের সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ছওয়াব দীর্ঘদিন ধরে শিা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, জীবিকা উন্নয়ন, সামাজিক সুরা ও দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 
আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে অংশগ্রহণ সংস্থাটির চলমান কার্যক্রমকে আরো সম্প্রসারণ, আন্তর্জাতিক অংশীদারত্ব শক্তিশালীকরণ এবং ভবিষ্যতে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।