
শান্তি প্রতিষ্ঠা ও সমাজে সম্প্রীতি রায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
গত শুক্রবার নগরের জামালখানের সিনিয়র্স কাবে ইউনেস্কোর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। ইউনেস্কো কাব চট্টগ্রাম ডিভিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন েেত্র বিশেষ অবদানের জন্য চট্টগ্রামের আরো ১০ বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা দেয়া হয়। তারা হলেন শিায় প্রকৌশলী আলী আহমদ, ইউনেস্কোর আদর্শ বাস্তবায়নে মাহবুব উদ্দীন চৌধুরী, সাংবাদিকতা ও শিশুসাহিত্যে রাশেদ রউফ, সামাজিক কর্মকাণ্ডে কামাল মোস্তফা চৌধুরী, অঞ্জন শেখর দাশ, ডা. বিশ্বনাথ দাশ ও আজিজুর রহমান, সাংস্কৃতিক কর্মকাণ্ডে রফিকুল হাসান মিনু, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত এবং ইউনেস্কোর কর্মকাণ্ডে অবদানের জন্য এ এইচ এম শামসুল মুকতাদির।
সম্মাননা গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘একটি শান্তিপূর্ণ ও মানবিক নগর গড়ে তুলতে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি কেবল সঙ্ঘাতমুক্ত পরিবেশ নয়; মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করাও এর অংশ। চট্টগ্রামকে একটি নিরাপদ নগরী বা সেফ সিটি হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে।’
তিনি আরো বলেন, নগরীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সব শ্রেণী-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ। যুদ্ধ ও বিভাজনের পরিবর্তে শিা, সংস্কৃতি ও সংলাপের মাধ্যমে বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করতে হবে।
ইউনেস্কো কাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইউনেস্কো কাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এ এইচ এম শামসুল মুকতাদির, প্রকৌশলী আলী আহমদ এবং দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ।
কাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু ও সাংস্কৃতিক সম্পাদক সিমলা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা যুদ্ধ নয়, শান্তির পে নিজেদের অবস্থান তুলে ধরেন। শেষে কাবের সদস্যদের স্বরচিত কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









