
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাংকিং সেবা সহজ, সমতাভিত্তিক ও মর্যাদাপূর্ণ করতে পাঁচ দিনব্যাপী প্রশিক প্রশিণ কর্মসূচি (টিওটি) শুরু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের লিড ব্যাংক মডেলের আওতায় গতকাল ঢাকার প্রাইম টাওয়ারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘ব্রেকিং অ্যাটিটিউডিনাল ব্যারিয়ার্স : ইনকুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক এ প্রশিণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নীতিগত তদারকিতে প্রাইম ব্যাংকের নেতৃত্বাধীন এ উদ্যোগে কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ও টিম ইনকুশন বাংলাদেশ ফাউন্ডেশন। কর্মসূচিতে দেশের ১২টি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিসহ বাংলাদেশ ব্যাংক, প্রাইম ব্যাংক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারভিত্তিক সংগঠনের (ওপিডি) প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনকুশন বিভাগের পরিচালক মো: ইকবাল মহসীন। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোনাশ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক আবু জাফর শাহরিয়ার এবং প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মামুর আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে শুধু অবকাঠামোগত সুবিধা নয়; বরং ব্যাংকারদের দৃষ্টিভঙ্গি, মানসিকতা ও প্রাতিষ্ঠানিক সমতা বাড়ানো জরুরি। এ প্রশিণের মাধ্যমে তৈরি হওয়া দ প্রশিকরা পরবর্তী সময়ে নিজ নিজ ব্যাংকের কর্মীদের প্রশিণ দেবেন, যা ব্যাংকের দৈনন্দিন সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থবহ অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করবে। প্রশিণে প্রধান প্রশিক হিসেবে দায়িত্ব পালন করছেন টিম ইনকুশন বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: জহিরুল ইসলাম এবং প্রশিক হিসেবে রয়েছেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নাবিলা খালিদ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









