
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৫ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে বেসরকারী ব্যাংকস ক্যাটাগরি এবং করপোরেট গভার্নেন্স ডিসকোজার্স ক্যাটাগরিতে ১ম (গোল্ড) পুরস্কার অর্জন করেছে। ২৮ নভেম্বর রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সভাপতি হুমায়ুন কবির, এফসিএ এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণকালে মঞ্চে অন্যান্যদের মধ্যে আইসিএবি এর সভাপতি সাব্বির আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার এবং ব্যাংকের এসইভিপি ও ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক মো: আশরাফুল আজিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









