সাভারে মানারাত ইউনিভার্সিটির কৃতী শিার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার
ads

ঢাকার সাভারে এ বছর এইচএসসি ও আলিম উত্তীর্ণ কৃতী শিার্থীদের সংবর্ধনা এবং উচ্চশিাবিষয়ক ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ও সাভার মডেল কলেজের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
‘হায়ার স্টাডি ইন বাংলাদেশ : চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মিজানুর রহমান। সাভার মডেল কলেজের অধ্য মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো: মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো: মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: মিজানুর রহমান বলেন, পরিপূর্ণ মানুষ হতে হলে অ্যাকাডেমিক উৎকর্ষের পাশাপাশি নৈতিক উৎকর্ষও অর্জন করতে হবে। জ্ঞান যেমন মানবকল্যাণে কাজে লাগে, তেমনি নৈতিকতার অভাবে তা ধ্বংসের কারণও হতে পারে।
মূল আলোচক মো: মাহবুব আলম ক্যারিয়ার ও চাকরির পার্থক্য তুলে ধরে বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শিার্থীদের নিজেদের যোগ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে হবে।
বিশেষ অতিথি মো: মাজহারুল ইসলাম শিার্থীদের জীবনের সুনির্দিষ্ট ল্য নির্ধারণের আহ্বান জানিয়ে বলেন, তাওহিদ ও তাকদিরে বিশ্বাস জীবনকে সহজ ও সুন্দর করে।
সভাপতির বক্তব্যে অধ্য মো: তৌহিদ হোসেন কর্মজীবনে সাফল্য অর্জনের পাশাপাশি শিার্থীদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
সাভার মডেল কলেজের শিক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআইইউর ভর্তি বিভাগের পরিচালক আবদুল কাদের। আরো বক্তব্য দেন  কলেজের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম, মনসুর আলী, আলী হোসেন এবং কলেজের সাবেক শিার্থী ও এমআইইউ ল কাবের সভাপতি আজমির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে সেমিনারের মূল বিষয়ের ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং সংবর্ধিত শিার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।