বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবায় ডিজিটাল সেবার উদ্বোধন
ads

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবাকে আরো আধুনিক, সহজ ও গতিশীল করার ল্েয পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের জন্য উপহার হিসেবে একটি বাস হস্তান্তর এবং পূবালী ব্যাংকের ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো: মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএমইউর সম্মানিত প্রোভিসি (একাডেমিক)  অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইস মো: শামসুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো: রবিউল আলম, শাহবাগ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মোছা: মাসুমা খানম, বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ  উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি।